Krishi Gor | Krishi Ghor is Here we sell plants and agricultural essential products and provide proper advice on various crop problems inside Bangladesh
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

Ripen - 15 PGR - ফল পাকাতে কার্যকর

রাইপেন একটি কার্যকর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর (PGR), যার প্রধান উপাদান ইথোফেন ৮০%। এটি মূলত ফল দ্রুত ও সমানভাবে পাকানোর জন্য ব্যবহৃত হয়। রাইপেন এর মধ্য থাকে ইথোফেন উদ্ভিদের ভিতরে প্রবেশ করে ইথিলিন (Ethylene) গ্যাস তৈরি করে, যা প্রাকৃতিকভাবে ফল পাকাতে সাহায্য করে। ফলে ফলের রং, স্বাদ ও বাজারমূল্য বৃদ্ধি পায়।

রাইপেন - ১৫ ব্যবহার করে কৃষকরা নির্দিষ্ট সময়ে ফসল পাকাতে পারেন, ফলে বাজারে সঠিক সময়ে বিক্রি করে বেশি লাভ করা সম্ভব হয়। রাইপেন - ১৫ বিভিন্ন ফসলের ফলন বৃদ্ধিতে ব্যবহার করা যাই যেমনঃ আখ, আনারস, আম, তুলা ইত্যাদি।

 

More Details

  • প্রোডাক্টের নাম: রাইপেন (Ripen - 15) 
  • মূল উপাদান: ইথিফন ৮০% (Ethephon 80)
  • ধরণ: প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর (PGR)
  • বালাইনাশক রেজিস্ট্রেশন নম্বর: IMP-44
  • বাজারজাতকারী কোম্পানি: ন্যাশনাল এগ্রিকেয়ার ইম্পোর্ট এন্ড এক্সপোর্টাট লিমিটেড
  • Keyword: Ripen Ethephon 80%, রাইপেন ইথিফন, Fruit Ripening Hormone Bangladesh, Ethephon 80% PGR, Ripen Bangladesh
  • ১০০ মিলি

🌱 রাইপেন (ইথোফেন ৮০%) কী?

রাইপেন - ১৫ একটি ইথোফেন ৮০% সক্রিয় উপাদানযুক্ত আধুনিক প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর (PGR)। এটি গাছে প্রবেশ করার পর ইথিলিন (Ethylene) হরমোনে রূপান্তরিত হয়। ইথিলিন একটি প্রাকৃতিক উদ্ভিদ হরমোন যা ফল পাকানো, ফুল-ফলন নিয়ন্ত্রণ, পাতা ঝরা ও অন্যান্য শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রধান কাজ:

  • ফল পাকানো ত্বরান্বিত করা
  • গাছের বৃদ্ধি নিয়ন্ত্রণ
  • নির্দিষ্ট ফসলে ফুল ও ফলন উন্নত করা

🌿 গাছের বৃদ্ধি ও নিয়ন্ত্রণে রাইপেনের ভূমিকা (Plant Growth Regulation)

রাইপেন - ১৫ শুধু ফল পাকানোর জন্য নয়, এটি একটি বহুমুখী PGR হিসেবে কাজ করে:

  • গাছের অতিরিক্ত লম্বা বৃদ্ধি (excessive vegetative growth) নিয়ন্ত্রণ করে এবং internode ছোট করে।
  • শাখা-প্রশাখা বৃদ্ধি (branching) বাড়ায় এবং apical dominance কমায়।
  • গাছের শক্তিকে ফল ও ফুলের দিকে ডাইভার্ট করতে সাহায্য করে।
  • অনেক ফসলে uniform maturity নিশ্চিত করে।
  • Defoliation (পাতা ঝরানো) সহজ করে — যা যান্ত্রিক ফসল কাটা বা স্প্রে করার সুবিধা দেয় (যেমন: cotton, tomato)।
  • কিছু ক্ষেত্রে flower bud abortion করে গাছকে vegetative অবস্থায় রাখে (অর্নামেন্টাল গাছে প্রারম্ভিক ফুল আটকাতে ব্যবহৃত হয়) রাইপেন বিভিন্ন গাছে ভিন্নভিন্ন সময়ে ভিন্নভিন্ন কাজ করে তাই জেনেবুঝে ব্যবহার করুন।
  • গুরুত্বপূর্ণ তথ্য: এটি গাছকে “দ্রুত বড়” করে না, বরং বৃদ্ধি নিয়ন্ত্রণ ও ব্যালান্স করে।
  • সতর্কতা: ফুল আসলে বা ফল ছোট ছোট হলে কখনই ইথোফেন প্রয়োগ করবেন না। তা না হলে ফুল ও ফল ঝরে যেতে পারে।

🍎 ফল পাকানো ও ফলে কালার আনতে রাইপেনের ব্যবহার

  • আম, কলা, টমেটো, পেঁপে ইত্যাদি ফল দ্রুত ও সমানভাবে পাকায়।
  • ফলের আকর্ষণীয় রং, মিষ্টি স্বাদ এবং ভালো সংরক্ষণ ক্ষমতা বাড়ায়।
  • সঠিক মাত্রায় ব্যবহার করলে বাজারে ভালো দাম পাওয়া যায়।
  • সতর্কতা: ফল ছোট ছোট থাকলে কখনই রাইপেন - ১৫ প্রয়োগ করবেন না। কেবল মাত্র প্রাপ্ত বয়স্ক ফল বা হার্ভেস্টের সময়ে ইথোফেন করবেন।

🌿 গাছের বৃদ্ধি নিয়ন্ত্রণে:

  • গাছ অতিরিক্ত লম্বা হওয়া কমায়।
  • শাখা-প্রশাখা বাড়ায়।
  • গাছের শক্তি ফুল ও ফলের দিকে বেশি যায়।
  • কিছু ফসলে পাতা ঝরিয়ে ফসল তোলা সহজ করে।

🌸 ফুল ও ফল আনতে রাইপেনের ভূমিকা

রাইপেন - ১৫ সঠিক সময় ও ডোজে ব্যবহার করলে ফুল-ফলনেও ইতিবাচক ও নেতিবাচক প্রভাব ফেলতে পারে:

✔️ Alternate Bearing কমায় (বিশেষ করে আম গাছে)

  • অনেক ফল গাছে (যেমন: আম) এক বছর প্রচুর ফল হয়, পরের বছর কম হয় এই ক্ষেত্রে রাইপেন - ১৫ ব্যবহার করা যাই
  • রাইপেন - ১৫ এর মধ্য থাকে ইথোফেন উদ্ভিদের হরমোন ব্যালান্স ঠিক করে off-year-এ ফুল আসা বাড়ায় এই জন্য (নভেম্বর - ডিসেম্বর মাসে স্প্রে করলে ভালো রেজাল্ট পাওয়া যাই)।
  • এতে নিয়মিত ও স্থিতিশীল ফলন বজায় রাখতে সাহায্য করে।

✔️ Off-season / Early Flowering আনতে সাহায্য করে:

  • আম গাছে: সঠিক সময়ে (সাধারণত নভেম্বর থেকে) স্প্রে করলে off-season flowering ও fruiting হয়। অনেক ক্ষেত্রে ১০ লিটার পানইতে ৬০ মিলি ইথোফেন নভেম্বর - ডিসেম্বর মাসের মধ্য ২ বার করে দ্রুত ফুল আসতে সাহায্য করে।
  • আনারস: ফুল আনতে খুব কার্যকর (flower induction-এর জন্য বিখ্যাত)।
  • টমেটো, গোলাপ, ক্রিসান্থেমাম, অর্কিড: সমন্বিত ও দ্রুত ফুল ফোটায়।
  • অন্যান্য: কিছু ফল গাছে (আম, লিচু, আপেলের চারা) early/profuse flowering ঘটাতে পারে।
  • সতর্কতা: অর্নামেন্টাল ফুলের গাছে (petunia, geranium ইত্যাদি), চা, আখের ইথোফেন প্রায়শই early flowering আটকায় বা delay করে।

✔️ Female Flower বৃদ্ধি করে:

  • ইথিলিন হরমোন মেয়ে ফুল (female/pistillate flower) এর সংখ্যা বাড়ায় এবং প্রথম মেয়ে ফুল তাড়াতাড়ি আসতে সাহায্য করে।
  • খুব কার্যকর: লাউ, শসা, করলা, কুমড়া, মিষ্টি কুমড়া ইত্যাদি সবজিতে।

সতর্কতা: ইথোফেন ফ্লোরিকালচার (পেটুনিয়া, ক্যালিব্রাকোয়া, জেরানিয়াম) ইত্যাদিতে স্প্রে করলে ফুল আসতে অনেক অনেক দেরি করে। এছাড়া ও ইথোফেন বিভিন্ন উদ্ভিদে ভিন্ন ভিন্ন সময় ভিন্নভিন্ন কাজ করে তাই না জেনে বুঝে না ব্যবহার করাই ভালো।

⚠️ গুরুত্বপূর্ণ নির্দেশনা ও সতর্কতা

  • সঠিক সময় ও ডোজ খুব জরুরি। একদম ছোট গাছ ও ছোট ফলের উপর রাইপেন - ১৫ ব্যবহার না করাই ভালো এছাড়াও ভূল ডোজ ও নিদ্রিষ্ট বয়সের উদ্ভিদে ব্যবহার না করতে পারলে হিতে বিপরীত দতে পারে।
  • সতর্কতা: রাইপেন - ১৫ ফ্লোরিকালচার (পেটুনিয়া, ক্যালিব্রাকোয়া, জেরানিয়াম) ইত্যাদিতে স্প্রে করলে ফুলআসতে অনেক অনেক দেরি করে ।
  • ফসলভেদে ফলাফল ভিন্ন হয়। আম, আনারস, কুমড়া জাতীয়তে ভালো কাজ করে, কিন্তু সব গাছে একইভাবে কাজ করে না।
  • স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ফল পাকানোর পর ভালো করে ধুয়ে খান।
  • বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী আম গাছে alternate bearing ভাঙতে Paclobutrazol-এর সাথে তুলনা করে ইথোফেন ব্যবহার করা যায়, তবে এর জন্য সঠিক সময়ে ব্যবহার করতে হবে।

⚠️ ক্ষতিকর দিক

অনেকে না জেনে মনে করেন রাইপেন - ১৫ বা ইথোফেন মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর — কিন্তু বিষয়টি সম্পূর্ণ সঠিক নয়।

  • রাইপেন (ইথোফেন ৮০%) মূলত উদ্ভিদের ভেতরে ইথিলিন (Ethylene) গ্যাস উৎপন্ন করে, যা উদ্ভিদের মধ্যেই স্বাভাবিকভাবে আগে থেকেই উপস্থিত থাকে। অর্থাৎ, ইথোফেন ব্যবহার করে এই প্রাকৃতিক প্রক্রিয়াটিকেই কৃত্তিম ভাবে প্রয়োগ করা হয়।
  • রাইপেন - ১৫ এর মধ্য থাকে ইথোফেন গাছে প্রবেশ করার পর ভেঙে ইথিলিনে রূপান্তরিত হয়—এটি একটি প্রাকৃতিক উদ্ভিদ হরমোন, যা ফল নিজেই তৈরি করে এবং ফল পাকাতে সাহায্য করে।
  • ⚠️ তবে কিছু সতর্কতা:
    • পিউওর বা র ইথোফেন দ্রবণের pH এর মান অনেক কম (অম্লীয়) হওয়ায় সরাসরি চোখ বা ত্বকে লাগলে সামান্য জ্বালা-পোড়া অনুভূত হতে পারে এই জন্য পানিতে মিশিয়ে ব্যবহার করতে হয়।
  • তাই ব্যবহারকালে হাতমোজা ও মাস্ক ব্যবহার করা উচিত
  • ✅ নিরাপদ ব্যবহার: সঠিক মাত্রা ও নির্দেশনা মেনে ব্যবহার করলে সাধারণত মানুষের জন্য ক্ষতিকর নয়। ফল সংগ্রহের পর ভালোভাবে ধুয়ে খেলে কোনো সমস্যা থাকে না।

আরো বিস্তারিত

  • প্রোডাক্টের নাম: রাইপেন (Ripen - 15)
  • মূল উপাদান: ইথোফেন ৮০% (Ethephon 80)
  • ধরণ: প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর (PGR)
  • বালাইনাশক রেজিস্ট্রেশন নম্বর: IMP-44
  • বাজারজাতকারী কোম্পানি: ন্যাশনাল এগ্রিকেয়ার ইম্পোর্ট এন্ড এক্সপোর্টাট লিমিটেড

প্রয়োগমাত্রা:

ফসল

যে কাজ হবে

১ লিটার পানির জন্য (স্প্রে করে প্রয়োগ করতে হবে)

আনারস

দ্রুত ফুল আনতে

২ মিলি

কুল

কুলের কুল পাকাতে ও কালার আনতে

২ মিলি

আম

আম পাকাতে ও ফলের কালার আনতে

২ মিলি

বিভিন্ন ফল পাকাতে 

ফল পাকায়

২ মিলি

আখ

ছোট অবস্থায় কুশির সংখ্যা বৃদ্ধি করে, আখকে আরো সবুজ করে।

২ মিলি



Add a review