Krishi Gor | Krishi Ghor is Here we sell plants and agricultural essential products and provide proper advice on various crop problems inside Bangladesh
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

সাফ ছত্রাকনাশক ৭৫ ডব্লিউপি (কার্বেন্ডাজিম + ম্যানকোজেব) Saaf Fungicide Carbendazim + Mancozeb 100 gm

সাফ একটি উন্নত মানের যোজক ছত্রাকনাশক। এতে দুটি শক্তিশালী উপাদান (কার্বেন্ডাজিম + ম্যানকোজেব) একসঙ্গে কাজ করে – কার্বেনডাজিম গাছের ভিতরে ঢুকে ছত্রাক দমন করে এবং ম্যানকোজেব গাছের বাইরের অংশে শক্ত আবরণ তৈরি করে নতুন ছত্রাকের আক্রমণ প্রতিরোধ করে (স্পর্শক ও অন্তর্বাহী এবং প্রতিরক্ষামূলক)। সাফ ছত্রাকনাশক যা ফসলকে ছত্রাক, পচা, পাতা ঝলসানো, কান্ড পচা, মরিচা রোগ, ব্লাস্ট, লিফ স্পট, পাউডারি মিলডিউ – এই সব মারাত্মক ছত্রাক বা ফসলের আক্রমণ প্রতিরোধ করে এবং গাছের চিহারা সুদর্শন রাখে।

    প্রোডাক্ট এর নাম: সাফ

    প্যাকেট সাইজ: ১০০ গ্রাম

    মূল উপাদান: কার্বেন্ডাজিম ১২% + ম্যানকোজেব ৬৩%

    বাজারজাতকারী কোম্পানি: ইউপিএল সাসটেনেবল এগ্রি, ইন্ডিয়া

  • ১০০ গ্রাম

সাফ ছত্রাকনাশক

(কার্বেনডাজিম ১২% + ম্যানকোজেব ৬৩% ডব্লিউপি)

সাফ একটি উন্নত মানের যোজক ছত্রাকনাশক। এতে দুটি শক্তিশালী উপাদান একসঙ্গে কাজ করে – কার্বেনডাজিম গাছের ভিতরে ঢুকে ছত্রাক দমন করে (সিস্টেমিক) এবং ম্যানকোজেব গাছের বাইরের অংশে শক্ত আবরণ তৈরি করে নতুন ছত্রাকের আক্রমণ প্রতিরোধ করে (স্পর্শক ও অন্তর্বাহী এবং প্রতিরক্ষামূলক)।

  • সাফ ছত্রাকনাশক যা ফসলকে ছত্রাক, পচা, পাতা ঝলসানো, কান্ড পচা, মরিচা রোগ, ব্লাস্ট, লিফ স্পট, পাউডারি মিলডিউ – এই সব মারাত্মক ছত্রাক বা ফসলের আক্রমণ প্রতিরোধ করে এবং গাছের চিহারা সুদর্শন রাখে। 

সাফ -এর উপাদান ও কার্যপদ্ধতি: 

সাফ ছত্রাকনাশক এর ভিতরে বিদ্যামান আছে দুইটি উপাদান তা হলো ম্যানকোজেব ৬৩% এবং কার্বেন্ডাজিম ১২%,

  • কার্বেনডাজিম ১২% – ভিতর থেকে ছত্রাককে শেষ করে দেয় (সিস্টেমিক অ্যাকশন) 
  • ম্যানকোজেব ৬৩% – বাইরে থেকে শক্ত ঢাল তৈরি করে, ছত্রাক ঢুকতেই পারে না (স্পর্শক + অগ্রিম নিরাপত্তা)

কোন কোন ফসলে দারুণ কাজ করে?

  • - ধান (ব্লাস্ট, ব্রাউন স্পট, শীথ ব্লাইট)
  • - আলু (লেট ব্লাইট, আর্লি ব্লাইট)
  • - টমেটো, বেগুন, মরিচ (লিফ স্পট, ফ্রুট রট, অ্যানথ্রাকনোজ)
  • - আম, লিচু, আঙ্গুর (পাউডারি মিলডিউ, অ্যানথ্রাকনোজ)
  • - মটরশুটি, চিনাবাদাম (টি (টিক্কা রোগ, কলার রট)
  • - পেঁয়াজ-রসুন (পার্পল ব্লচ)
  • - গম, ভুট্টা, পাট – সব ফসলেই দুর্দান্ত কাজ!

কীভাবে ব্যবহার করবেন?

  • - ১ লিটার পানিতে ২ গ্রাম সাফ মিশিয়ে স্প্রে করুন, অথবা 
  • - ১০ লিটার পানিতে ২০ গ্রাম (১টা ছোট চামচ ভর্তি) 
  • - প্রতি বিঘায় লাগবে মাত্র ১০০ গ্রাম সাফ ছত্রাকনাশক প্রয়োজন হয়।

রোগের প্রথম লক্ষণ দেখামাত্র স্প্রে করুন অথবা পরিবেশে ঘন কুয়াশা ও আকাশ মেঘাচ্ছন্ন হলে প্রয়োগ করুন ।

কেন সাফ বেছে নেবেন?

✔ ছত্রাককে ভিতর-বাইরে দুদিক থেকে আক্রমণ করে 

✔প্রথম স্প্রের পর – ১৫-২০ দিন পর্যন্ত ফসলেকে নিরাপত্তা প্রদান করতে পারে। 

✔ ফসলের পাতা সবুজ থাকে, ফলন অনেক বাড়ে 

✔ বৃষ্টিতেও সহজে ধুয়ে যায় না

প্রয়োগ মাত্রা

ফসল

সমস্যা

১ লিটার পানির জন্য 

৩৩ শতাং জমির জন্য

শাক ও সবজি জাতীয় ফসল

পাতায় স্পট, পাতার কিনারা পোড়া, পাউডারি মিউডিউ ইত্যাদি

২ গ্রাম

১০০ গ্রাম

 

Add a review
Chat with us
App Logo
Install কৃষি ঘর App
Get Information with Ease