Krishi Gor | Krishi Ghor is Here we sell plants and agricultural essential products and provide proper advice on various crop problems inside Bangladesh
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

Salvo 20 SP Insecticide (Acetamiprid 20%)

সালভো ২০ এস পি হলো উদ্ভিদের রস শোষণকারী পোকা দমনকারী কীটনাশক । এই কীটনাশক উদ্ভিদের পাতা ও কান্ডের মাধ্যমে শোষিত হয়ে সমস্ত উদ্ভিদের রসে মধ্য প্রবেশ করে এই রস পোকা শোষণ করলে পোকাগুলি মারা যায়, এছাড়াও সালভো ২০ এসপি উদ্ভিদের পাতার উপরিভাগ থেকে পাতার নিচে প্রবেশ করতে পারে। এটি একটি ট্রান্সলেমিনার গুণসম্পন্ন কীটনাশক । এটি উদ্ভিদের রস শোষণকারী পোকা যেমনঃ সাদা মাছি, হপার, জ্যাসিড, এফিড সহ বিভিন্ন পোকা দমন হয়।

    Product Details

    প্যাকেট সাইজ: ১০০ গ্রাম ।

    মূল উপাদান: অ্যাসিটামিপ্রিড ২০% ।

    বাজারজাতকারী কোম্পানি: এমিন্যান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড

  • ৫০ গ্রাম
  • ১০০ গ্রাম

সালভো ২০ এস পি

সালভো ২০ এসপি হলো এসিটামিপ্রিড (Acetamiprid) উপাদান সমৃদ্ধ একটি নিওনিকোটিনয়েড শ্রেণির কীটনাশক, যা উদ্ভিদের উপর বিভিন্ন কীটপতঙ্গ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় সালভো ২০ এসপি এর ভিতরে বিদ্যমান আছে প্রতি কেজিতে ২০০ গ্রাম অ্যাসিটামিপ্রিড। এটি সিস্টেমিক, স্পর্শক এবং পাকস্থলীয় ক্রিয়ার মাধ্যমে কাজ করে এবং পাতা ভেদ করে পাতার নিচে চলে যায় । যা প্রধানত উদ্ভিদকে শোষক পোকার আক্রমণ থেকে রক্ষা করে এবং উদ্ভিদের সুস্থ বৃদ্ধি নিশ্চিত করতে করে এর উপকারিতা নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হলো

 

উপকারিতা

      • কার্যকর কীটপতঙ্গ নিয়ন্ত্রণ: এফিড, হোয়াইট ফ্লাই (সাদা মাছি), থ্রিপস, বিভিন্ন শোষক ও অন্যান্য কীটপতঙ্গ নিয়ন্ত্রণে কার্যকর।
      • সিস্টেমিক ক্রিয়া: গাছের পাতা, কাণ্ড ও শিকড়ে ছড়িয়ে দীর্ঘমেয়াদি সুরক্ষা প্রদান করে।
      • দীর্ঘস্থায়ী প্রভাব: অবশিষ্টাংশ দীর্ঘদিন কার্যকর থাকে, বারবার স্প্রে করার প্রয়োজন কমায়।
      • পত্র ভেদ: সালভো ২০ এস পি উদ্ভিদের পাতা ভেদ করে পাতার নিচে অবস্থান রত পোকা দমন করতে সক্ষম ।

 

সালভো ২০ এসপি কৃষিতে শোষক পোকা দমনে একটি কার্যকর এবং বহুল ব্যবহৃত কীটনাশক। এটি ফসলের সুরক্ষা এবং উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে, এর পরিবেশগত ও স্বাস্থ্যগত ঝুঁকির কারণে সতর্কতার সাথে এবং নির্দেশিত নিয়ম মেনে ব্যবহার করা অত্যন্ত জরুরি। পরিবেশবান্ধব বিকল্প এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে এর নেতিবাচক প্রভাব কমানো সম্ভব।

 

ব্যবহারবিধি

      • সময়: উদ্ভিদের পাতায় শোষক পোকা দেখা দিলেই সালভো ২০ এসপি ব্যবহার করতে হবে ।
      • ফসল: বেগুন, শিম, তুলা, মরিচ, পেয়ারা, প্রায়ই সকল ফসল ।
      • পোকা: হপার, এফিড, জ্যাসিড, মিলিবাগ, সাদা মাছি, লিফ হপার , থ্রিপস পোকা ।
      • মাত্রা: সালভো ২০ এসপি মূলত প্রতি ১ লিটার পানির জন্য ১ গ্রাম হারে ব্যবহার করতে হয়, তবে ফসল ভেদে মাত্রা পরিবর্তন হতে পারে ।
      • সতর্কতা: সালভো ২০ এসপি অতিরিক্ত মাত্রা দিয়ে ব্যবহার করবেন না, মাত্রাতিরিক্ত ব্যবহার করলে উদ্ভিদের পাতা লাল হতে পারে ।

 

প্যাকেট সাইজ: ১০০ গ্রাম

মূল উপাদান: অ্যাসিটামিপ্রিড ২০% ।

বাজারজাতকারী কোম্পানি: এমিন্যান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (Eminence Chemical Industries Ltd)



প্রয়োগমাত্রা

ফসল

পোকা

মাত্রা প্রতি লিটারে

বেগুন

সাদা মাছি, জ্যাসিড, হপার

১ গ্রাম

মরিচ

সাদা মাছি, হপার

১ গ্রাম

 

Add a review
App Logo
Install কৃষি ঘর App
Get Information with Ease