Krishi Gor | Krishi Ghor is Here we sell plants and agricultural essential products and provide proper advice on various crop problems inside Bangladesh
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

সবিক্রন কীটনাশক ৪২৫ ইসি (প্রোফেনোফস কিউ + সাইপারমেথ্রিন) কীটনাশক SHOBICRON 425 EC Profenofos + Cypermethrin Insecticide

সবিক্রন ৪২৫ ইসি একটি বহুমুখি কার্যক্ষমতা সম্পন্ন একটি কীটনাশক । সবিক্রন ৪২৫ ইসি উদ্ভিদের পাতার ভিতর দিয়ে ভেদ করে পাতার নিচের পোছায় এতে পাতার নিচে লুকিয়ে থাকা পোকা দমন হয়, এছাড়াও এটি ফসলের ডগা ও ফল নষ্টকারী পোকা ও মাছি পোকা দমন ও তাড়াতে ব্যবহার করা হয়ে থাকে। সবিক্রন ফসলে ফড়িং ও লেদাপোকা দমনে খুবি কার্যকর । সবিক্রন পোকাকে স্পর্শ করলে অথবা পোকার পেটের ভিতর প্রবেশ করলে পোকা মারা যায়।

    প্রোডাক্ট নাম:সবিক্রন ৪২৫ ইসি

    প্যাকেট সাইজ: ৫০ মিলি, ১০০ মিলি

    মূল উপাদান: প্রোফেনোফস ৪০০% + সাইপারমেথ্রিন ২.৫%

    রেজিস্ট্রেশন: AP-322

    বাজারজাতকারী কোম্পানি: সিনজেনটা বাংলাদেশ লিমিটেড

    Keyword: Sobikron 425 ec, sopikron, sopicron, sobikran, sopikran, Sobicron, সপিক্রন, সপি ক্রন, সবিক্রোন, সোপিক্রন, সোপি ক্রন, shopikron, শপিক্রন

  • ৫০ এমএল
  • ১০০ এমএল

সবিক্রন ৪২৫ ইসি

সবিক্রন ৪২৫ ইসি একটি শক্তিশালী, এই কীটনাশক বিভিন্ন ফসলে লক্ষ করে ব্যবহার করা যায়, এটি কৃষি ফসল ও উদ্ভিদকে বিভিন্ন ধরনের পোকামাকড় থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে । সবিক্রন ৪২৫ ইসি এর মূল উপাদান হলো প্রোফেনোফস এবং সাইপারমেথ্রিনের । যা স্পর্শক, পাকস্থলী এবং ট্রান্সলামিনার বা পত্র ভেদি ক্রিয়ার মাধ্যমে দ্রুত এবং দীর্ঘস্থায়ী পোকা নিয়ন্ত্রণ করতে পারে। সবিক্রন ৪২৫ ইসি কীটনাশক ফসলের গুণমান ও ফলন বৃদ্ধিতে সহায়তা করে, এটি উদ্ভিদ থেকে পোকা দমনের একটি নির্ভরযোগ্য সমাধান।

যে পোকা দমন করবে ?

  • ফল ও কাণ্ড ছিদ্রকারী পোকা
  • মাছি পোকা, পিঁপড়া।
  • সবুজ ফড়িং, গ্রাছ হপার।
  • পাতা খননকারী পোকা
  • শুঁয়োপোকা
  • এফিড, জ্যাসিড
  • বোলওয়ার্ম, বিটল, সাদা মাছি 
  • লেদা পোকা
  • অন্যান্য চিবানো পোকা যেমনঃ লেদা পোকা, আর্মি ওয়ার্ম, কেটাপিলার ইত্যাদি

সবিক্রন ৪২৫ ইসি এর কার্যপদ্ধতি

সবিক্রন ৪২৫ ইসি এর মূল উপাদান হলো প্রোফেনোফস কিউ + সাইপারমেথ্রিন, এই মূল উপাদানের কার্যকরী তার ধরন নিচে উল্লেখ করা হলো

  • প্রোফেনোফস: একটি সিস্টেমিক এবং ট্রান্সলামিনার অর্গানোফসফেট, যা উদ্ভিদের টিস্যুতে প্রবেশ করে স্পর্শ এবং খাওয়ার মাধ্যমে পোকার স্নায়ুতন্ত্রকে ব্যাহত করে। এটি ডিম, লার্ভা এবং প্রাপ্তবয়স্ক পোকাকে লক্ষ্য করে।
  • সাইপারমেথ্রিন: একটি নন-সিস্টেমিক সিন্থেটিক পাইরিথ্রয়েড, যা দ্রুত কাজ করে নিউরোটক্সিন হিসেবে। এটি উদ্ভিদের উপরিভাগে প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে স্পর্শ বা খাওয়ার মাধ্যমে পোকার শরীরে গেলে পোকাকে মেরে ফেলে।

ব্যবহারের উপকারিতা

  • বিভিন্ন পোকা নিয়ন্ত্রণ: সবিক্রন ৪২৫ ইসি বিভিন্ন পোকা যেমনঃ চোষক, চিবানো এবং ছিদ্রকারী পোকা যেমন এফিড, হোয়াইট ফ্লাই, মাছি পোকা, ফল ছিদ্রকারী পোকা, শুঁয়োপোকা এবং থ্রিপসের বিরুদ্ধে কার্যকর, যা ফসলের ব্যাপক সুরক্ষা প্রদান করে।
  • দ্রুত ও দীর্ঘস্থায়ী কাজ করে: সবিক্রন ৪২৫ ইসি এর মধ্যকার প্রোফেনোফস উদ্ভিদের টিস্যুতে প্রবেশ করে লুকানো পোকা (যেমন লার্ভা ও ডিম) দমন করে, আর সাইপারমেথ্রিন উদ্ভিদের উপরিভাগে প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে ৫–৭ দিন ফসলের পোকা দমনে করে ফসলকে সুরক্ষা দেয়।
  • ফসলের ক্ষতি হ্রাস: পোকার আক্রমণ থেকে ফসল রক্ষা করে ফলনের ক্ষতি কমায় এবং ফসলের গুণমান বজায় রাখে।
  • ব্যয়-কার্যকর: সবিক্রন ৪২৫ ইসি কম মাত্রায় প্রয়োগে অতি উচ্চ কার্যকারিতা প্রদান করে, যা কৃষকদের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক।
  • বহুমুখী ব্যবহার: সবজি (যেমন টমেটো, বেগুন, মরিচ), ফল, ধান, তুলা এবং অন্যান্য ক্ষেত ফসলে ব্যবহারের জন্য উপযুক্ত।
  • বৃষ্টি-প্রতিরোধী: সবিক্রন ৪২৫ ইসি প্রয়োগের পর বৃষ্টি হলেও এর কার্যকারিতার তেমন কমে না ।

ব্যবহারবিধি

  • ব্যবহার পদ্ধতি: সবিক্রন সুধু স্প্রের মাধ্যমে ফসলে প্রয়োগ করতে হয়।
  • মাত্রা: প্রতি ১ লিটার পানিতে ১ মিলি সবিক্রন ৪২৫ ইসি মিশিয়ে ফসলে স্প্রে দিতে হবে, তবে ফসল ও পোকার ভিন্নতার কারণে মাত্রা ভিন্নভিন্ন হতে পারে। 
  • সাবধানতা: সবিক্রন ৪২৫ ইসি স্প্রের সময় অবশ্যই মুখে কোনো কাপড় বা মাস্ক পরে তারপরে স্প্রে দেওয়া শুরু করবেন। সবিক্রন ৪২৫ ইসি উপকারী পোকা ও মৌমাছির জন্য খুবই ক্ষতিকর সব দিকে লক্ষ্য রেখে স্প্রে দিবেন।

প্রডাক্ট এর বিস্তারিত

  • প্রডাক্টের নাম: সবিক্রন ৪২৫ ইসি
  • প্যাকেট সাইজ: ৫০ মিলি, ১০০ মিলি
  • মূল উপাদান: প্রোফেনোফস ৪০০% + সাইপারমেথ্রিন ২.৫%
  • রেজিস্ট্রেশন: AP-322
  • বাজারজাতকারী কোম্পানি: সিনজেনটা বাংলাদেশ লিমিটেড

প্রয়োগ মাত্রা:

ফসল

পোকা

প্রতি ১ লিটারের জন্য

বেগুন

ডগা ও ফল ছিদ্রকারী পোকা

২ মিলি

তুলা

হপার 

১ মিলি

 

Add a review
Chat with us
App Logo
Install কৃষি ঘর App
Get Information with Ease