Krishi Gor | Krishi Ghor is Here we sell plants and agricultural essential products and provide proper advice on various crop problems inside Bangladesh
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

Sunmectin 1.8 EC - মাকড় ও পাতা কোঁকড়ানো রোধে কার্যকরী

সানমেকটিন ১.৮ ইসি একটি পরিবেশ বান্ধব কীটনাশক ও মাকড়নাশক, এর ভিতরে বিদ্যমান আছে এবামেকটিন। সানমেকটিন ১.৮ ইসি বিভিন্ন উদ্ভিদ যেমন লাল শাক, আলু, লিচু, পেয়ারা, লাউ, কুমড়া, মরিচ, পাট সহ ইত্যাদি ফসলের লাল মাকড় ও হলুদ মাকড় দমন এবং উদ্ভিদের কুচকানো পাতাকে সাট ও পাতা কুঁকড়ানো রোধ করতে সানমেকটিন ১.৮ ইসি ব্যবহার করতে হয়।

 

More Details

  • প্রোডাক্ট এর নাম: সানমেকটিন ১.৮ ইসি (Sunmectin 1.8 EC)
  • প্যাকেট সাইজ: ৫০ মিলি, ১০০ মিলি
  • মূল উপাদান: এবামেকটিন ১.৮% 
  • বালাইনাশক রেজিষ্ট্রেশন: Ap-1034
  • বাজারজাতকারী কোম্পানি: অটো ক্রপ কেয়ার লিমিটেড
  • keyword: sun mectin, shunmectin 1.8ec, sanmectin 1.8 ec, sunmektin 1.8ec, sun maketin 1.8 ec, ছানমেকটিন ১.৮ ইসি, ছান্মেক্টিন ১.৮ ইসি, ছান মেকটিন, সানমেকটিন মাকড় নাশক, মাকর নাশক, সানমেকটিন এর কাজ, সানমেকটিন এর দাম, sunmectin price in bd
  • ১০০ মিলি

সানমেকটিন ১.৮ ইসি মাকড়নাশক

সানমেকটিন ১.৮ ইসি পরিবেশবান্ধব জৈব বালাইনাশক এটি স্পর্শক ও পাকস্থলী ক্রিয়াসম্পন্ন। সানমেকটিন ১.৮ ইসি এর ভিতরে আছে প্রতি কেজিতে ১৮ গ্রাম এবামেকটিন। যা ফসলের ক্ষতিকর পোকা যেমন: হলুদ মাকড় দমনের জন্য ব্যবহার করতে হয়। নিচে এর কার্যকারিতা ও উপকারিতা উল্লেখ করা হলোঃ

সানমেকটিন ১.৮ ইসি ব্যবহার সময়:

উদ্ভিদে মাকড়ের আক্রমণ হলে এরা পাতার রস চুষে খায় তাই পাতা নিচের দিকে কুঁকড়িয়ে যায়, পাতায় ফোটা ফোটা ও ছোপ দাগ হয়, পাতার নিচে লক্ষ করলে খুবি ক্ষুদ্র ক্ষুদ্র মাকড় দেখাযায়, এমনটি হলে সানমেকটিন ১.৮ ইসি স্প্রে করতে হবে। সানমেকটিন ১.৮ ইসির প্রথম স্প্রের ৬-৭ দিন পর পুনরায় ব্যবহার করলে ফসলে মাকড়ের কোনো অস্তিত্ব থাকে না। তাই পরপর ২ বার ব্যবহার করা উত্তম।

উপকারিতা

সানমেকটিন ১.৮ ইসি এর ভিতরে আছে প্রতি কেজিতে ১৮ গ্রাম এবামেকটিন, নিচে উপকারিতা উল্লেখ করা হলো

  • কার্যকর কীটনাশক ও মাকড়নাশক: Abamectin একটি শক্তিশালী কীটনাশক এবং মাকড়নাশক যা বিভিন্ন প্রকার ক্ষতিকর কীট ও মাকড়কে দমন করতে পারে। এটি ধিরে ধিরে (মাকড়, লিফমাইনার, থ্রিপস, এফিড, হোয়াইটফ্লাই) বিরুদ্ধে কাজ করে তবে সানমেকটিন ১.৮ ইসি মাকড়ের জন্য বেশি কার্যকর।
  • মাকড় নিয়ন্ত্রণ: এটি বিশেষ করে হলুদ মাকড় ও কিছুটা লাল মাকড় এবং অন্যান্য মাইটের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর, যা ফসলের পাতা ও ফলের ক্ষতি করে।
  • পাতায় লেগে থাকা: এটি পাতার উপরে ভালো ভাবে লেগে থাকে তাই বেশিক্ষণ কার্যকর থাকে এবং এর ব্যবহারে উদ্ভিদের পাতা বেশি চকচক করে এবং পাতা কুঁকড়ানো রোধ করে। 
  • বিভিন্ন ফসলে ব্যবহারযোগ্য: সবজি, ফল, তুলা এবং অন্যান্য অর্থকরী ফসলে এটি ব্যবহার করা যায়।
  • উদ্ভিদের জন্য নিরাপদ: সঠিকভাবে ব্যবহার করলে এটি উদ্ভিদের জন্য তেমন ক্ষতিকর নয়।
  • পরিবেশ বান্ধব: মাটিতে এবং পানির সংস্পর্শে এলে এটি দ্রুত ভেঙে যায়, তাই পরিবেশের উপর দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব ফেলে না।

ব্যবহারবিধি

  • ব্যবহার পদ্ধতি: সানমেকটিন ১.৮ ইসি পানিতে মিশিয়ে স্প্রের মাধ্যমে ফসলের পাতা ও গাছ লক্ষ করে স্প্রে করতে হয়।
  • ফসলে: পটল, সিম, আলু, ভূট্টা, চা, বেগুন, ঢেঁড়স, মুগ, বরবটি ও কলাই সহ বিভিন্ন ফসল।
  • পোকা: লাল মাকড়, হলুদ মাকড় ।
  • প্রয়োগমাত্রা: প্রতি ১ লিটার পানিতে ১.২ মিলি হারে এবং ১৬ লিটার স্প্রে ঢমে ২০ মিলি সানমেকটিন ১.৮ ইসি পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
  • সাবধানতা: সানমেকটিন ১.৮ ইসি পানির ভিতর প্রবেশ করলে মাছ মারা যাবে, শিশুদের নাগালের বাহিরে রাখুন। 

প্রোডাক্ট বোতল এর বিস্তারিত

  • প্রোডাক্ট এর নাম: সানমেকটিন ১.৮ ইসি (Sunmectin 1.8 EC)
  • প্যাকেট সাইজ: ৫০ মিলি, ১০০ মিলি
  • মূল উপাদান: এবামেকটিন ১.৮% 
  • বালাইনাশক রেজিষ্ট্রেশন: Ap-1034
  • বাজারজাতকারী কোম্পানি: অটো ক্রপ কেয়ার লিমিটেড

প্রয়োগ মাত্রা

ফসল

পোকা

প্রতি লিটার পানিতে

বেগুন

লাল মাকড়, হলুদ মাকড়

১.২ মিলি

মরিচ

লাল মাকড়, হলুদ মাকড়

১.২ মিলি

 

Add a review