Krishi Gor | Krishi Ghor is Here we sell plants and agricultural essential products and provide proper advice on various crop problems inside Bangladesh
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

Taizalo Supeer 50 EC Herbicide (Quizalofop-p-ethyl 5%)

টাইজালো সুপার ৫০ ইসি একটি সিলেক্টিভ এবং অন্তর্বাহী গুণসম্পন্ন আগাছানাশক, যা চওড়া পাতা জাতীয় ফসল যেমনঃ পাঠ, আলু, পেঁয়াজ, কচু, বেগুন, মরিচ, চিচিঙ্গা, লেবু, পেয়ারা, লাউ, মুগ, কলাই, কলা সহ বিভিন্ন ফসলের মধ্যকার আগাছা যেমনঃ শ্যামা, ক্ষুদে শ্যামা, মুথা, বিরকিন্নি, দূর্বাঘাস ইত্যাদির গোড়া থেকে নির্মূল করে। টাইজালো সুপার ৫০ ইসি ব্যবহারে মূল ফসলের কোন ক্ষতি হয় না

    Product Details

    প্যাকেট সাইজ: ১০০ মিলি ।

    মূল উপাদান: কুইজালোফপ - পি ইথাইল ৫% ।

    বাজারজাতকারী কোম্পানি: সুইট এগ্রোভেট লিমিটেড (Sweet Agrovet Ltd)

  • 100 ML

টাইজালো সুপার ৫০ ইসি 

টাইজালো সুপার ৫০ ইসি একটি অন্তর্বাহী গুণসম্পন্ন সিলেকটিভ আগাছানাশক, যা জমি থেকে নির্দিষ্ট কিছু আগাছা দমন করতে ব্যবহৃত হয় । টাইজালো সুপার ৫০ ইসি এর ভিতরে আছে প্রতি ১ লিটারে ৫০ মিলি কুইজালোফপ-পি-ইথাইল। টাইজালো সুপার ৫০ ইসি চিকন পাতা জাতীয় আগাছা যেমন ধান, দূর্বা, বিরকিন্নি, শ্যামা, ক্ষুদে শ্যামা ইত্যাদি আগাছা দমন করেন ।

কার্যপদ্ধতি

টাইজালো সুপার ৫০ ইসি এর মধ্য থাকা কুইজালোফপ - ইথাইল আগাছার কাণ্ড ও শিকড়ের মাধ্যমে শোষিত হয়ে আগাছার বৃদ্ধি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। এটি আগাছার এনজাইমকে আক্রমণ করে, তাই আগাছা খাদ্য তৈরি করতে অক্ষম হয়ে পড়ে। এইভাবে আগাছা ধীরে ধীরে ৫-৮ দিনের ভিতর মারা যায়।

টাইজালো সুপার ৫০ ইসি যে-সকল ফসলে ব্যবহার করবেন

  1. পাট
  2. পটল
  3. বেগুন
  4. মুগ ,কলাই
  5. তিল
  6. সরিষা
  7. লাউ
  8. কুমড়া
  9. আলু
  10. ড্রাগন 
  11. মরিচ
  12. পেঁয়াজ
  13. রসুন
  14. তরমুজ
  15. কচু

আগাছা

চিকনপাতা জাতীয় আগাছা যেমনঃ শ্যামা, ক্ষুদে শ্যামা, মুথা, বিরকিন্নি, দূর্বাঘাস, ধানের চারা ইত্যাদি ।

ব্যবহার পদ্ধতি:

টাইজালো সুপার ৫০ ইসি নিদ্রিষ্ট ফসলের যে কোনো বয়সে ব্যবহার করা যায় এতে মূল ফসলের কোনো ক্ষতি হয় না। টাইজালো সুপার ব্যবহারের জন্য প্রতি ৩৩ শতক জমিতে ১০০ মিলি টাইজালো সুপার ব্যবহার করতে হয়। এবং প্রতি লিটার পানির জন্য ২.৫ মিলি টাইজালো সুপার ৫০ ইসি মিশিয়ে স্প্রের মাধ্যমে ব্যবহার করতে হবে।

ব্যবহারবিধিঃ

  • সময়: টাইজালো সুপার ৫০ ইসি ফসলের যে কোন সময় ব্যবহার করা যায় । তবে জমিতে সমস্ত আগাছা জন্মালে তার পর টাইজালো সুপার প্রয়োগ করলে বেশি রেজাল্ট পাওয়া যাই । 
  • পদ্ধতি: টাইজালো সুপার ৫০ ইসি পানির সাথে মিশিয়ে স্প্রে করে ব্যবহার করতে হয় 
  • মাত্রা: প্রতি লিটার পানির জন্য ২.৫ মিলি টাইজালো সুপার ব্যবহার করতে হবে । 

প্যাকেট সাইজ: ১০০ মিলি

মূল উপাদান: কুইজালোফপ-পি-ইথাইল ৫%। 

আমদানিকারী কোম্পানি: সুইট এগ্রোভেট লিমিটেড (Sweet Agrovet Ltd)

প্রয়োগমাত্রা

ফসল

আগাছা

প্রতি লিটারে

পাট

শ্যামা, ক্ষুদে শ্যামা, মুথা, বিরকিন্নি, দূর্বাঘাস 

২.৫ মিলি

পটল

শ্যামা, ক্ষুদে শ্যামা, মুথা, বিরকিন্নি, দূর্বাঘাস 

২.৫ মিলি

 

Add a review
Install কৃষি ঘর App
Get Information with Ease