Krishi Gor | Krishi Ghor is Here we sell plants and agricultural essential products and provide proper advice on various crop problems inside Bangladesh
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

Toximite 1.8 EC Miticide (Abamectin 1.8%)

টক্সিমাইট ১.৮ ইসি একটি পরিবেশ বান্ধব কীটনাশক ও মাকড়নাশক, এর ভিতরে বিদ্যমান আছে এবামেকটিন। টক্সিমাইট ১.৮ ইসি বিভিন্ন উদ্ভিদ যেমন লাল শাক, আলু, লিচু, পেয়ারা, লাউ, কুমড়া, মরিচ, পাট সহ ইত্যাদি ফসলের মাকড় ও হলুদ মাকড় দমন এবং উদ্ভিদের কুচকানো পাতাকে সাট ও পাতা কুঁকড়ানো রোধ করতে টক্সিমাইট ১.৮ ইসি ব্যবহার করতে হয়।


  • প্রোডাক্ট এর নাম: টক্সিমাইট ১.৮ ইসি
  • প্যাকেট সাইজ: ৫০ মিলি, ১০০ মিলি
  • মূল উপাদান: এবামেকটিন ১.৮%
  • বালাইনাশক রেজিষ্ট্রেশন: Ap-4132 
  • বাজারজাতকারী কোম্পানি: স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি
  • keyword: tocimite , toxi mite, mite, makor nasok, টকসিমাইট, টক্সি মাইট, টক্সি, টকসি মাইট, toksi mite,
  • 100 ML

টক্সিমাইট ১.৮ ইসি মাকড়নাশক

টক্সিমাইট ১.৮ ইসি পরিবেশবান্ধব জৈব বালাইনাশক এটি স্পর্শক ও পাকস্থলী ক্রিয়াসম্পন্ন । টক্সিমাইট ১.৮ ইসি এর ভিতরে আছে প্রতি কেজিতে ১৮ গ্রাম এবামেকটিন। যা ফসলের ক্ষতিকর পোকা যেমন: হলুদ মাকড় দমনের জন্য ব্যবহার করতে হয়। নিচে এর কার্যকারিতা ও উপকারিতা উল্লেখ করা হলোঃ

টক্সিমাইট ১.৮ ইসি ব্যবহার সময়

উদ্ভিদে মাকড়ের আক্রমণ হলে এরা পাতার রস চুষে খায় তাই পাতা নিচের দিকে কুঁকড়িয়ে যায়, পাতায় ফোটা ফোটা ও ছোপ দাগ হয়, পাতার নিচে লক্ষ করলে খুবি ক্ষুদ্র ক্ষুদ্র মাকড় দেখাযায়, এমনটি হলে টক্সিমাইট ১.৮ ইসি স্প্রে করতে হবে। টক্সিমাইট ১.৮ ইসির প্রথম স্প্রের ৬-৭ দিন পর পুনরায় ব্যবহার করলে ফসলে মাকড়ের কোনো অস্তিত্ব থাকে না। তাই পরপর ২ বার ব্যবহার করা উত্তম।

উপকারিতা

টক্সিমাইট ১.৮ ইসি এর ভিতরে আছে প্রতি কেজিতে ১৮ গ্রাম এবামেকটিন, নিচে উপকারিতা উল্লেখ করা হলো

  • কার্যকর কীটনাশক ও মাকড়নাশক: Abamectin একটি শক্তিশালী কীটনাশক এবং মাকড়নাশক যা বিভিন্ন প্রকার ক্ষতিকর কীট ও মাকড়কে দমন করতে পারে। এটি ধিরে ধিরে (মাইট, লিফমাইনার, থ্রিপস, এফিড, হোয়াইটফ্লাই) বিরুদ্ধে কাজ করে তবে টক্সিমাইট ১.৮ ইসি মাকড়ের জন্য বেশি কার্যকর।
  • মাকড় নিয়ন্ত্রণ: এটি বিশেষ করে হলুদ মাকড় ও কিছুটা লাল মাকড় এবং অন্যান্য মাইটের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর, যা ফসলের পাতা ও ফলের ক্ষতি করে।
  • পাতায় লেগে থাকা: এটি পাতার উপরে ভালো ভাবে লেগে থাকে তাই বেশিক্ষণ কার্যকর থাকে এবং এর ব্যবহারে উদ্ভিদের পাতা বেশি চকচক করে এবং পাতা কুঁকড়ানো রোধ করে। 
  • দ্রুত কার্যকারিতা: কীটপতঙ্গের স্নায়ুতন্ত্রের উপর কাজ করে দ্রুত পক্ষাঘাত সৃষ্টি করে, যার ফলে তারা খাদ্য গ্রহণ বন্ধ করে এবং মারা যায়।
  • বিভিন্ন ফসলে ব্যবহারযোগ্য: সবজি, ফল, তুলা এবং অন্যান্য অর্থকরী ফসলে এটি ব্যবহার করা যায়।
  • উদ্ভিদের জন্য নিরাপদ: সঠিকভাবে ব্যবহার করলে এটি উদ্ভিদের জন্য তেমন ক্ষতিকর নয়।
  • পরিবেশ বান্ধব: মাটিতে এবং পানির সংস্পর্শে এলে এটি দ্রুত ভেঙে যায়, তাই পরিবেশের উপর দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব ফেলে না।

ব্যবহারবিধি

  • ব্যবহার পদ্ধতি: টক্সিমাইট ১.৮ ইসি পানিতে মিশিয়ে স্প্রের মাধ্যমে ফসলের পাতা ও গাছ লক্ষ করে স্প্রে করতে হয়।
  • ফসলে: পটল, সিম, আলু, ভূট্টা, চা, বেগুন, ঢেঁড়স, মুগ, বরবটি ও কলাই সহ বিভিন্ন ফসল।
  • পোকা: মাকড়, হলুদ মাকড় ।
  • প্রয়োগমাত্রা: প্রতি ১ লিটার পানিতে ১.২ মিলি হারে এবং ১৬ লিটার স্প্রে ঢমে ২০ মিলি টক্সিমাইট ১.৮ ইসি পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
  • সাবধানতা: টক্সিমাইট ১.৮ ইসি পানির ভিতর প্রবেশ করলে মাছ মারা যাবে, শিশুদের নাগালের বাহিরে রাখুন। 

প্রোডাক্ট বোতল এর বিস্তারিত

  • প্রোডাক্ট এর নাম: টক্সিমাইট ১.৮ ইসি
  • প্যাকেট সাইজ: ৫০ এম এল, ১০০ এম এল
  • মূল উপাদান: এবামেকটিন ১.৮% 
  • রেজিষ্ট্রেশন: Ap-4132
  • বাজারজাতকারী কোম্পানি: স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি

প্রয়োগ মাত্রা

ফসল

পোকা

প্রতি লিটার পানিতে

বেগুন

মাকড়, হলুদ মাকড়

১.২ মিলি

মরিচ

মাকড়, হলুদ মাকড়

১.২ মিলি

 

Add a review
App Logo
Install কৃষি ঘর App
Get Information with Ease