Krishi Gor | Krishi Ghor is Here we sell plants and agricultural essential products and provide proper advice on various crop problems inside Bangladesh
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

V3 Plant Antibiotic & Fungicide (Validamycin 3%)

ভি৩ একটি অত্যন্ত কার্যকর সিস্টেমিক অ্যান্টিবায়োটিক ছত্রাকনাশক যার মূল উপাদান হলো ভ্যালিডামাইসিন (Validamycin)। ভি৩ (V3) এর ব্যবহার হয় উদ্ভিদের ছত্রাক রোগ প্রতিরোধ করে ও উদ্ভিদকে সুস্থসবল রাখে। উদ্ভিদ এর উপর ভি৩ প্রয়োগ করলে বিভিন্ন উদ্ভিদ রোগ প্রতিরোধ হয় যেমনঃ আলুর দাদ রো (Black scurf), আলু গাছে পচন, Stem canker (কাণ্ড পচা), ধানের শীষ পচা রোগ (Sheath Blight), মূল পচা, গোড়া পচা, কাণ্ড শক্ত ও সরু হওয়া, মাথা পচা, সহ বিভিন্ন পচা জাতিয় রোগ ও মাটি বাহিত রোগ প্রতিরোধে খুবি কার্যকর।

Product Details

  • প্রোডাক্ট এর নাম: ভি ৩ (V3)
  • প্যাকেট সাইজ: ১ লিটার
  • মূল উপাদান: ভ্যালিডামাইসিন ৩% (Validamycin 3%)
  • উৎপাদনকারী কোম্পানি: KR Lifesciences Private Limited India
  • keyword: ভি_৩, v3_ V3, V_3, Vi_3, ভি৩, Validamycin, ভেলিডামাইসিন, ভ্যালিডামাইসিন, Rhizoctonia solani, sheath blight,, KR V3, কেআর ভি৩_, ভি৩ এর মূল্য, ভি৩_ এর কাজ
  • 1 Ltr

ভি ৩ উদ্ভিদের অ্যান্টিবায়োটিক

ভি ৩ ছত্রাকনাশক ভি ৩ একটি অ্যান্টিবায়োটিক ভিত্তিক ছত্রাকনাশক যা ছত্রাকের বিরুদ্ধে এন্টিবায়োটিক হিসেবে কাজ করে। এটি উদ্ভিদের পচা রোগ অত্যন্ত কার্যকরভাবে নিয়ন্ত্রণ করে এবং মাটিবাহিত রোগের বিরুদ্ধে শক্তিশালী কার্যকর। ভি ৩ এর মূল উপাদান ভ্যালিডামাইসিন (Validamycin), ভ্যালিডামাইসি একটি প্রাকৃতিক উপাদান যা বিশেষ এক ব্যাকটেরিয়া থেকে ফার্মেন্টেশন প্রক্রিয়াই উৎপাদিত হয়, তাই পরিবেশবান্ধব এবং কম বিষাক্ত। নিচে এর বিস্তারিত উল্লেখ করা হলোঃ

ভি ৩ এর কার্যপদ্ধতি

ভ্যালিডামাইসিন উদ্ভিদ রোগ সৃষ্টির জন্য দায় ছত্রাকের ট্রিহ্যালেজ এনজাইমকে বাধা দিলে ট্রিহ্যালোজ ভাঙন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। ফলে ছত্রাক প্রয়োজনীয় গ্লুকোজ ও এসিটাইল-কোএ (Acetyl-CoA) তৈরি করতে পারে না, এইগুলি ছত্রাকের শক্তি উৎপাদন ও বৃদ্ধির জন্য অপরিহার্য। এই শক্তির অভাবে ছত্রাক দুর্বল হয়ে পড়ে এবং মারা যায়। ভি ৩ হলো উদ্ভিদের জন্য একটি প্রতিরোধক (curative) মূলক অ্যান্টিবায়োটিক জাতীয় ছত্রাকনাশক।

ভি ৩ যে রোগের বিরুদ্ধে ভালো কাজ করে ?

ভি ৩ মূলত (Rhizoctonia solani) প্রজাতি ছত্রাক ও মাটি বাহিত ছত্রাকের বিরুদ্ধে ভালো কার্যকর, এই ছত্রাকগুলি উদ্ভিদ দেহে বিভিন্ন রোগ ছড়ায় যেমন:

  • আলু: আলুর দাদ রো (Black scurf), আলু গাছে পচন, Stem canker (কাণ্ড পচা) 
  • ধান: ধানের শীষ পচা রোগ (Sheath Blight)
  • মরিচ: Root rot (মূল পচা), Collar rot (গোড়া পচা)
  • তরমুজ / বাঙ্গি: Damping-off, Vine rot (লতা পচা)
  • ভুট্টা: Seedling blight (চারা পচা), Root rot (মূল পচা)
  • বাঁধাকপি / ফুলকপি: Wire stem (কাণ্ড শক্ত ও সরু হওয়া), Bottom rot (গোড়া পচা)
  • গাজর: Crown rot (মাথা পচা)
  • আমের চারা (নার্সারি পর্যায়ে): Collar rot / Root rot
  • শসা ও অন্যান্য কুমড়া জাতীয় ফসল: Root rot, Stem rot

ভি ৩ এর গুণাগুণ

  • অ্যান্টিবায়োটিক অ্যাকশনের কারণে দ্রুত ও কার্যকর নিয়ন্ত্রণ।
  • সিস্টেমিক ও কন্টাক্ট অ্যাকশন, রোগের প্রাথমিক ও পরবর্তী পর্যায়ে কাজ করে।
  • রেজিস্ট্যান্স গড়ে তোলার ঝুঁকি কম।
  • ফসলের স্বাস্থ্য উন্নত করে, শস্যের গুণগত মান বাড়ায় এবং ফলন বৃদ্ধি করে।
  • পরিবেশ বান্ধব এবং কম বিষাক্ত।

ব্যবহারবিধি

  • ফসল: টমেটো, ঢেড়স, মরিচ, কুমড়া, ড্রাগন, শাক, আলু, ধান সহ বিভিন্ন সবজি সহ অন্যান্য ফসলের ছত্রাক ও মাটিবাহিত রোগ প্রতিরোধের জন্য ভালো কার্যকর।
  • মাত্রা: সাধারণত প্রতি ৩৩ শতাংশ জমির জন্য ১০০ মিলি প্রয়োজন হয়, তবে রোগের তিব্রতা ও ফসল অনুযায়ী মাত্রা ভিন্নভিন্ন হতে পারে।
  • পদ্ধতি: ভি ৩ পানিতে ভালোভাবে মিশিয়ে উদ্ভিদের পাতা ও কাণ্ড ভিজিয়ে সমানভাবে স্প্রে করতে হয়।
  • সাবধানতা: শিশুদের নাগালের বাইরে রাখুন, ঠান্ডা ও শুকনো স্থানে সংরক্ষণ করুন। প্রয়োগের সময় গ্লাভস, মাস্ক ইত্যাদি প্রতিরক্ষামূলক সরঞ্জাম ব্যবহার করুন।

প্রোডাক্ট এর বিস্তারিত

  • প্রোডাক্ট এর নাম: ভি ৩ প্যাকেট
  • সাইজ: ১ লিটার 
  • মূল উপাদান: Validamycin 3%
  • উৎপাদনকারী কোম্পানি: KR Lifesciences Private Limited India

প্রয়োগ মাত্রা

ফসল

রোগ

১ লিটার পানির জন্য

আলু, মরিচ, তরমুজ

ঢলে পড়া, আলুর দাদ রোগ, শরির পচা

১.২ মিলি

 

Add a review