Krishi Gor | Krishi Ghor is Here we sell plants and agricultural essential products and provide proper advice on various crop problems inside Bangladesh
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

Velum Prime - শিকড়ের নেমাটোড দমনে কার্যকরী সমাধান | বিদেশী পণ্য

ভেলুম প্রাইম হলো ফ্লুওপাইরাম ৩৪.৪৮% এসসি যুক্ত একটি শক্তিশালী সিস্টেমিক নেমাটিসাইড ও ফাঙ্গিসাইড, যা মূলত রুট-নট নিমাটোড ও মাটিজাত ছত্রাক দমনে কার্যকর। এটি গাছের শিকড়ের মাধ্যমে শোষিত হয়ে মাটির ভেতরে কাজ করে এবং নিমাটোডের জীবনচক্র ব্যাহত করে তাদের বৃদ্ধি ও প্রজনন বন্ধ করে দেয়। ফলে শিকড় সুস্থ থাকে, গাছ পুষ্টি ভালোভাবে গ্রহণ করতে পারে এবং স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়।

ভেলুম প্রাইম পণ্যটি বিশেষভাবে নিমাটোড আক্রমণের কারণে গাছ দুর্বল হয়ে যাওয়া, পাতায় হলদে ভাব এবং ফলন কমে যাওয়ার সমস্যায় ব্যবহৃত হয়। এটি একই সাথে কিছু শিকড় পচা রোগ দমনেও সহায়তা করে।

More Details

  • প্রোডাক্ট এর নাম: ভেলুম প্রাইম (Velum Prime)
  • প্যাকেট সাইজ: ১০০ মিলি, ২৫০ মিলি, ৫০০ মিলি, ১ লিটার
  • মূল উপাদান: ফ্লুওপাইরাম ৩৪.৪৮% এসসি (Fluopyram 34.48%)
  • উৎপাদনকারী ও বাজারজাতকারী: বায়ার ক্রপসায়েন্স লিমিটেড, ভারত (Bayer CropScience Limited, India)
  • Keyword: volume prime nematode killer price in bd, valum prime, velam prime, velom prime, ভেলাম প্রাইম, ভলুম পিরাইম, ভেলুম প্রাইম এর কাজ কি, ইন্ডিয়ান ভেলুম প্রাইম এর দাম
  • ১০০ মিলি

🌱 ভেলুম প্রাইম - রুট নট নেমাটোড কিলার ও ছত্রাকনাশক

ভেলুম প্রাইম বায়ার ক্রপসায়েন্স লিমিটেড, ভারতের একটি আমদানিকৃত উন্নত প্রযুক্তির নেমাটিসাইড ও ছত্রাকনাশক। এটি মূলত রুট-নট নিমাটোড (Root-knot nematode) দমনে অত্যন্ত কার্যকর এবং একই সাথে বিভিন্ন মাটিজাত ছত্রাকজনিত রোগ নিয়ন্ত্রণে সহায়তা করে। এর সক্রিয় উপাদান Fluopyram 34.48% SC নেমাটোড ও ছত্রাকের শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়ায় বাধা দিয়ে দ্রুত কার্যকর হয়।

ভেলুম প্রাইম সিস্টেমিক প্রকৃতির, যা মাটি থেকে শিকড়ের মাধ্যমে শোষিত হয়ে গাছের ভেতরে ছড়িয়ে পড়ে। এটি শিকড়কে সুরক্ষা দেয়, গাছের স্বাস্থ্য উন্নত করে এবং ফলন বৃদ্ধি করে।

🔍 আপনার ফসল কৃমি (Nematode) দ্বারা আক্রান্ত কি না তা চেনার উপায়:

অনেক সময় কৃষকরা বুঝতে পারেন না যে মাটির নিচে কৃমি আক্রমণ করেছে। নিচের লক্ষণগুলো দেখে কৃমি সনাক্ত করা যায়:

  • শিকড়ে গিঁট: গাছ তুলে শিকড় পরীক্ষা করলে দেখা যাবে শিকড়ে অসংখ্য ছোট ছোট গিঁট বা গুটি (Galls) তৈরি হয়েছে।
  • গাছ খাটো হওয়া: প্রচুর সার ও পানি দেওয়ার পরেও গাছ লম্বা হয় না এবং পাতা হলদেটে হয়ে যায়।
  • দুপুরে ঝিমিয়ে পড়া: মাটিতে পর্যাপ্ত রস থাকা সত্ত্বেও দুপুরবেলা কড়া রোদে গাছ নেতিয়ে পড়ে।
  • ফলন কমে যাওয়া: গাছের বৃদ্ধি ব্যাহত হওয়ায় ফলন ব্যাপকভাবে কমে যায় এবং শিকড় পচে যায়।

🔬 ভেলুম প্রাইম এর কার্যপদ্ধতি:

Fluopyram নেমাটোড ও ছত্রাকের মাইটোকন্ড্রিয়ার Complex II (Succinate Dehydrogenase) এনজাইমকে বাধাগ্রস্ত করে। ফলে শক্তি উৎপাদন বন্ধ হয়ে নেমাটোড প্যারালাইজড হয়ে যায় এবং ধীরে ধীরে মারা যায়। এটি দ্রুত কাজ শুরু করে এবং দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদান করে। 

🐛 যে নেমাটোড ও রোগ দমন হয়:

ভেলুম প্রাইম প্রধানত রুট নট নেমাটোড দমনে বিখ্যাত, যেমন:

  • Meloidogyne spp. (Root-knot nematode)
  • Meloidogyne incognita
  • Meloidogyne javanica
  • Pratylenchus spp. (Lesion nematode)
  • অন্যান্য জাতের নেমাটোড

এছাড়া ছত্রাকনাশক হিসেবে কার্যকর:

  • Early Blight
  • Powdery Mildew
  • শিকড় পচা
  • অন্যান্য মাটিবাহিত ছত্রাকজনিত রোগ (যেমন Root Rot, Wilt ইত্যাদি)

🌱 উপকারিতা:

  • রুট নট নেমাটোডসহ বিভিন্ন নেমাটোড দ্রুত ও দীর্ঘস্থায়ী নিয়ন্ত্রণ
  • শিকড়ের স্বাস্থ্য রক্ষা করে গাছের সামগ্রিক বৃদ্ধি বাড়ায়
  • সিস্টেমিক অ্যাকশনের কারণে মাটি থেকে পাতা পর্যন্ত সুরক্ষা
  • ফলন ও ফসলের গুণগত মান বৃদ্ধি করে
  • বিভিন্ন সবজি, ফল ও অন্যান্য ফসলে ব্যবহারযোগ্য
  • ছত্রাকজনিত রোগের সাথে নেমাটোডের ডাবল নিয়ন্ত্রণ

⚠️ ক্ষতিকর দিক:

  • বার বার ব্যবহারে নেমাটোডের সহ্যক্ষমতা তৈরি হতে পারে।
  • মানুষ, পশু ও পরিবেশের জন্য সতর্কতার সাথে ব্যবহার করুন। জলজ প্রাণীর জন্য ক্ষতিকর।
  • সর্বদা লেবেল অনুসরণ করুন।

⚙️ ব্যবহারবিধি:

  • ফসল: পটল, ড্রাগন ফল, বেগুনসহ বিভিন্ন শাকসবজি ও ফলমূল জাতীয় ফসল।
  • প্রয়োগ পদ্ধতি: ভেলুম প্রাইম মূলত পানিতে মিশিয়ে মাটি ড্রেঞ্চিং বা গাছের শিকড়ের চারপাশে প্রয়োগ করতে হয়। প্রয়োজনে হালকা স্প্রে হিসেবেও ব্যবহার করা যেতে পারে, এছাড়াও ড্রিপ ইরিগেশন পদ্ধতি এটি ব্যবহার করা যাই। (ফসল ও পরিস্থিতিভেদে)।
  • প্রয়োগমাত্রা: সাধারণত প্রতি ১ লিটার পানির জন্য ১ – ১.৫ মিলি। তবে আক্রমণের তীব্রতা ও ফসলের ধরন অনুযায়ী মাত্রা পরিবর্তিত হতে পারে।
  • সাবধানতা: প্রয়োগের সময় মাস্ক, গ্লাভস ও চশমা ব্যবহার করুন। শিশু ও পশুর নাগালের বাইরে রাখুন। অতিরিক্ত রোদ বা বাতাসের সময় স্প্রে এড়িয়ে চলুন।

📦 আরো বিস্তারিত

  • প্রোডাক্টের নাম: ভেলুম প্রাইম (Velum Prime)
  • মূল উপাদান: ফ্লুওপাইরাম ৩৪.৪৮% (Fluopyram 34.48%)
  • ফর্মুলেশন: সাসপেনশন কনসেনট্রেট (SC)
  • বোতল সাইজ: ১০০ মিলি, ২৫০ মিলি, ৫০০ মিলি, ১ লিটার 
  • উৎপাদনকারী ও বাজারজাতকারী: বায়ার ক্রপসায়েন্স লিমিটেড, ভারত (Bayer CropScience Limited, India)

প্রয়োগ মাত্রা:

ফসল

পোকা

মাত্রা ১ লিটার পানইতে

ড্রাগন

শিকড়ে নেমাটোডের আক্রমণ শিকড় ফোলা

১ মিলি

পটল

শিকড়ে নেমাটোডের আক্রমণ শিকড় ফোলা

১ মিলি

 

Add a review
Install কৃষি ঘর App
Get Information with Ease