ভলিয়াম ফ্লেক্সি ৩০০ এসসি কীটনাশক
ভলিয়াম ফ্লেক্সি ৩০০ এসসি একটি আধুনিক ও শক্তিশালী কীটনাশক যার মূল উপাদান হলোঃ ক্লোরানট্রানিলিপ্রোল ১০% + থায়ামেথোক্সাম ২০%, যা ফসলের ক্ষতিকর পোকা দ্রুত দমন কররে। এটি স্পর্শক (গায়ে লাগলে) ও পাকস্থলী (খেলে) উভয়ভাবেই কাজ করে। অর্থাৎ পোকা যদি গায়ে লাগে বা পাতা খায় - দুই ক্ষেত্রেই পোকা মারা যায়। এই কীটনাশক গাছের ভেতর আংশিকভাবে প্রবেশ করে, তাই কিছুদিন পর্যন্ত গাছকে নতুন পোকার আক্রমণ থেকেও রক্ষা করে। সাধারণত একবার স্প্রে করলে প্রায় ১০–১৪ দিন পর্যন্ত সুরক্ষা পাওয়া যায়।
ভলিয়াম ফ্লেক্সি ৩০০ এসসির সক্রিয় উপাদান ও এর কাজ
ভলিয়াম ফ্লেক্সি ৩০০ এসসি একটি সমন্বিত কীটনাশক, যার মধ্যে দুটি শক্তিশালী সক্রিয় উপাদান রয়েছে:
- ক্লোরানট্রানিলিপ্রোল ১০%: এই উপাদান পোকার পেশী দুর্বল করে দেয়। ফলে পোকা নড়াচড়া করতে পারে না, খেতে পারে না এবং ধীরে ধীরে মারা যায়। বিশেষ করে শুঁয়োপোকা দমনে এটি খুব কার্যকর।
- থায়ামেথোক্সাম ২০%: এটি একটি সিস্টেমিক কীটনাশক। গাছ এটি শোষণ করে নেয়। পোকা যখন গাছের রস বা পাতা খায়, তখন এই উপাদান পোকার স্নায়ুতন্ত্রে আঘাত করে। ফলে পোকা দ্রুত খাওয়া বন্ধ করে দেয় এবং কিছু সময়ের মধ্যে মারা যায়।
এই দুই উপাদানের সমন্বয়ে ভলিয়াম ফ্লেক্সি ৩০০ এসসি পোকা দমনে দ্বৈত-ক্রিয়া প্রদান করে, যা দ্রুত এবং দীর্ঘস্থায়ী ফলাফল নিশ্চিত করে।
ফসল
ভলিয়াম ফ্লেক্সি ৩০০ এসসি কীটনাশকটি প্রধানত ধান চাষে ব্যবহারের জন্য সুপরিচিত হলেও, এটি অন্যান্য ফসলের পোকা দমনেও সমান কার্যকর। নিচে এর প্রধান ব্যবহারের তালিকা দেওয়া হলো:
ধান (Rice)
ভলিয়াম ফ্লেক্সি ৩০০ এসসি ধানের বিভিন্ন ধ্বংসাত্মক পোকা দমনে বিশেষভাবে কার্যকর।গবেষণায় দেখা গেছে এটি ধানের বিভিন্ন ক্ষতিকর পোকার আক্রমণ উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম। ভলিয়াম ফ্লেক্সি ৩০০ এসসি ব্যবহারে যেসব ধানের পোকা দমনে কার্যকর তার একটি তালিকা নিচে দেওয়া হলো:
- ধান মাজরা পোকা (Rice Stem Borer)
- পাতা মোড়ানো পোকা
- বাদামী গাছফড়িং / সাদাপিঠ গাছফড়িং (bph, wbph)
- সবুজ পাতা ফড়িং, নলিমাছি ইত্যাদি
মুগ ডাল, শিম, মরিচ (beans, chili)
- শুঁয়োপোকা
- লেদা পোকা
- থ্রিপস
পাট (Jute)
- লেদা পোকা
- শুঁয়োপোকা
এই ফসলগুলি ছাড়া বিভিন্ন শাক ও সবজি ও বীজ ফসলের মধ্যকার পোকা দমনে ভলিয়াম ফ্লেক্সি ৩০০ এসসি ভালো কার্যকর।
ভলিয়াম ফ্লেক্সি ৩০০ এসসি এর ব্যবহারবিধি
- ব্যবহার পদ্ধতি: প্রতি ১ লিটার পানিতে প্রায় ০.৫ - ০.৬ মিলি ভলিয়াম ফ্লেক্সি ৩০০ এসসি মিশিয়ে স্প্রে করতে হয়।
- মাত্রা: ভলিয়াম ফ্লেক্সি ৩০০ এসসি সাধারণত প্রতি ১ লিটার পানির ০.৫ - ০.৬ মিলি পানিতে মেশাতে হয় কিন্তু ফসল ও পোকার তীব্রতা ও পরিবেশে তাপমাত্রা ভেদে প্রয়োগ মাত্রা ভিন্নভিন্ন হতে পারে।
পণ্যের প্যাকেটের বিস্তারিত
- প্রোডাক্টের নাম: ভলিয়াম ফ্লেক্সি ৩০০ এসসি (Voliam Flexi 300 SC)
- মূল উপাদান: ক্লোরানট্রানিলিপ্রোল ১০% + থায়ামেথোক্সাম ২০%
- প্যাকেট সাইজ: ৫০ মিলি
- বালাইনাশক রেজিস্ট্রেশন নম্বর: AP-1620
- বাজারজাতকারী কোম্পানি: সিনজেনটা বাংলাদেশ লিমিটেড (Syngenta Bangladesh Limited)
প্রয়োগের মাত্রা
|
ফসল |
পোকা |
১ লিটার পানিতে |
৩৩ শতাংশ জমির জন্য |
|
ধান |
মাজরা পোকা, সবুজ গাছ ফড়িং |
০.৫ মিলি |
২৫ মিলি |
|
পাট |
শুঁয়োপোকা |
০.৫ মিলি |
২৫ মিলি |