জ্যামপ্রো ডিএফ ছত্রাকনাশক
জ্যামপ্রো একটি স্পর্শক, অন্তর্বাহী ও পত্র ভেদি (ট্রান্সলেমিনার) গুণ সম্পন্ন ছত্রাকনাশক। জ্যামপ্রো এর মূল উপাদান এমেটোকট্রাডিন ৩০% ও ডাইমেথোমর্ফ ২২.৫% বিদ্যমান আছে তাই এটি খুবই অত্যন্ত কার্যকর ছত্রাকনাশক। জ্যামপ্রো মূলত Oomycete প্রজাতির ছত্রাক সৃষ্ট রোগের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ মূলক, নিরাময়কারী, স্পোর তৈরি দমনকারী হিসেবে কাজ করে। এছাড়াও এটি রোগের প্রাথমিক ও পরবর্তী স্টেজে কাজ করে, ও সহজে বৃষ্টিতে ধুয়ে যায় না এবং দীর্ঘস্থায়ী সুরক্ষা দেয়।
জ্যামপ্রো এর কার্যক্ষমতা
- এমেটোকট্রাডিন: ওমাইসিট ছত্রাকের বিরুদ্ধে শক্তিশালী, মাইটোকন্ড্রিয়াল কমপ্লেক্স III ইনহিবিট করে। ডাউনি মিলডিউ, লেট ব্লাইট, ফাইটোফথোরা রট ইত্যাদি নিয়ন্ত্রণ করে।
- ডাইমেথোমর্ফ: এটি ছত্রাকের কোষ প্রাচীর কে বাধা প্রদান করে ছত্রাকের বৃদ্ধি ও স্পোর এর অঙ্কুরোদগম রোধ করে। প্রতিরোধমূলক ও দমনকারী উভয় কাজ করে।
- জ্যামপ্রো দিয়ে Plasmopara, Peronospora, Phytophthora, Pseudoperonospora, Albugo এই প্রজাতির ছত্রাক গুলির সৃষ্ট রোগ দমন করতে পারে।
জ্যামপ্রো এর গুণাগুণ
- দুটি ভিন্ন মোড অফ অ্যাকশনের কারণে রেজিস্ট্যান্স গড়েতোলার এর ঝুঁকি কম।
- পত্রভেদক ও রেইন ফাস্ট গুণসম্পন্ন, বৃষ্টির কিছুক্ষন পরে বৃষ্টি হলেও কিছুটা কার্যকর থাকতে পারে।
- উদ্ভিদের রোগ বালাই প্রতিরোধ মূলক ও নিরাময়কারী উভয় ক্রিয়া।
- ফসলের স্বাস্থ্য উন্নত করে, পাতা সতেজ রাখে এবং ফলন বাড়ায়।
- পরিবেশ বান্ধব এবং কম বিষাক্ত।
ব্যবহারবিধি
- ফসল: আলু, টমেটো, শসা, লাউ, করলা, পটল, তরমুজ, লেটুস, পেঁয়াজ, ব্রাসিকা সবজি, লতানো ফসলসহ বিভিন্ন সবজি ও ফসলের উপযোগী।
- মাত্রা: প্রতি লিটার পানিতে ১ - ২ মিলি মিশিয়ে স্প্রে করতে হয় রোগের মাত্রা হিসেবে প্রয়োগ মাত্রা ভিন্নভিন্ন হতে পারে।
- পদ্ধতি: পানিতে ভালোভাবে মিশিয়ে ফসলের পাতায় সমানভাবে স্প্রে করতে হয়। প্রতিরোধমূলক হিসেবে রোগ দেখা দেওয়ার আগে প্রয়োগ করুন।
- সাবধানতা: শিশুদের নাগালের বাইরে রাখুন, ঠান্ডা ও শুকনো স্থানে সংরক্ষণ করুন। প্রয়োগের সময় প্রতিরক্ষামূলক সরঞ্জাম (গ্লাভস, মাস্ক) ব্যবহার করুন।
প্রোডাক্ট এর বিস্তারিত
- প্রোডাক্ট এর নাম: জ্যামপ্রো
- প্যাকেট সাইজ: ৫০ মিলি, ১০০ মিলি
- মূল উপাদান: এমেটোকট্রাডিন ৩০% + ডাইমেথোমর্ফ ২২.৫%
- রেজিস্ট্রেশন: AP-4189
- বাজারজাতকারী ও পরিবেশক: সেতু পেস্টিসাইড লিমিটেড
- বাংলাদেশ কোম্পানি: সেতু পেস্টিসাইড লিমিটেড
প্রয়োগ মাত্রা
|
ফসল |
রোগ |
৩৩ শতাংশ জমির জন্য ৫০ মিলি |
|
আলু |
নাবী ধ্বসা |
১ লিটার পানিতে ১.৫ মিলি |