ফেরো ডার্মা
ফেরো ডার্মা একটি তরল জৈব বালাইনাশক যা মূল উপাদান হিসেবে ট্রাইকোডার্মা ছত্রাক দ্বারা সমৃদ্ধ। এটি মাটিতে ও উদ্ভিদের পাতায় থাকা ক্ষতিকর ছত্রাক ও রোগজীবাণুকে ধ্বংস করে, ফলে শিকড় পঁচা, কান্ড পঁচা, ঢলে পড়া, পাতার দাগ ও ঝলসানো রোগসহ মাটিজনিত বিভিন্ন ছত্রাক জনিত রোগ থেকে উদ্ভিদকে সুরক্ষা দেয়। ফেরো ডার্মা পরিবেশবান্ধব, নিরাপদ এবং সব ধরনের সবজি, ফল ও শস্য ফসলে ব্যবহারযোগ্য। এটি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ফলন ও গুণগত মান উন্নত করে এবং রাসায়নিক ছত্রাকনাশকের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়
ফেরো ডার্মা ব্যবহারে যে রোগ দমন হয় ও উপকারী দিক:
ফেরো ডার্মার ভিতরকার ট্রাইকোডার্মা ব্যবহারে প্রধানত মাটিবাহিত এবং পাতা সংক্রমণের ছত্রাকজনিত রোগগুলি প্রতিরোধ ও দমন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য রোগগুলি হলো:
-
-
- শিকড় পঁচা এবং কাণ্ড পঁচা (যেমনঃ Fusarium, Pythium, Phytophthora, Rhizoctonia দ্বারা সৃষ্ট)
- শেকড় পঁচা (wood rot)
- কাণ্ড পঁচা
- গোড়া পঁচা
- পাতার হলুদ (BLB)
- ভেজা পঁচা রোগ (wet rot)
- রাইজোম পঁচা (rizome)
- ব্লাইট রোগ
- ঝলসে (scorch) রোগ
-
উপকারীতা
-
-
- মাটির উর্বরতা বৃদ্ধি ও বিষক্রিয়া নিয়ন্ত্রণ: ট্রাইকোডার্মা মাটির গঠন ও উর্বরতা উন্নত করে পানিধারণ ক্ষমতা বাড়ায়, মাটির অম্লতা, লবনাক্ততা ও বিষক্রিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি রাসায়নিক ছত্রাকনাশকের ব্যবহারের প্রয়োজন কমিয়ে ফেলে (৪০%-৬০% পর্যন্ত), এটি কৃষককে বিষমুক্ত ফসল উৎপাদনে সহায়তা করে।
- বীজ শোধন ও মাটির অনুজীব বৃদ্ধি: ফসলের বৃদ্ধি ও ফলনের উন্নতিতে ট্রাইকোডার্মার ভূমিকা গুরুত্বপূর্ণ; এটি বীজ শোধন, মাটির শোধন এবং ফসলের স্প্রে হিসেবে ব্যবহার করা হয় ও উদ্ভিদের বিভিন্ন অবশিষ্টকের দ্রুত পচাতে সাহায্য ও প্রচুর অনুজীব বৃদ্ধি করে । গবেষণায় দেখা গেছে, ট্রাইকোডার্মা ব্যবহারে টমেটোর উৎপাদন ক্ষমতা প্রায় ১.৫ গুণ বৃদ্ধি পায় এবং কৃষির উৎপাদন ব্যয় সাশ্রয় হয়।
-
ব্যবহারবিধি
-
-
- ফেরো ডার্মা ব্যবহারের সময়: যে-সকল জমির ফসলে ছত্রাক ও পচা রোগের উপদ্রব হয় সেই জমিতে ফেরো ডার্মা ফসল রোপণের পূর্বে ভালো হয় এটি প্রয়োগ করলে ফসল গুলির অনেকাংশই ছত্রাক জনিত রোগ থেকে মুক্ত থাকে।
- ফেরো ডার্মা ব্যবহার পদ্ধতি: ফেরো ডার্মা কোনো ছত্রাকনাশকের সাথে ব্যবহার সমস্যা হয় না, ব্যবহারের জন্য স্প্রে মাধ্যম অথবা জৈব সারের সাথে ফেরো ডার্মা ব্যবহার করতে হয়।
- মাত্রা: ব্যবহারের জন্য প্রতি ১ লিটার পানিতে ৩ মিলি ফেরো ডার্মা মিশিয়ে স্প্রে করতে হয়।
- সাবধানতা: ফেরো ডার্মা এর কোনো ক্ষতি দিক নেই এটি ছত্রাকনাশকের সাথে প্রয়োগ করা যাই।
-
প্রডাক্টের নাম: ফেরো ডার্মা
প্যাকেট সাইজ: ১০০ মিলি
মূল উপাদান: ট্রাইকোডার্মা
বাজারজাতকারী কোম্পানি: ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেড
প্রয়োগমাত্রা:
|
ফসল |
রোগ |
প্রতি ১ লিটার পানির জন্য |
|
সকল শাক ও সবজি |
শিকড় পচা, কাণ্ড পচা, ঢলে পড়া ইত্যাদি |
৩ মিলি |
|
ধান |
পাতা পোড়া, বিএলবি |
৩ মিলি |