কৃষি ঘর ডটকম | Krishi Ghor | Krishi Gor এখানে উদ্ভিদ ও কৃষি প্রয়োজনীয় পণ্য বিক্রয় ও ফসলের বিভিন্ন সমস্যার সঠিক পরামর্শ প্রদান করা হয়
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

জিমিরাউন্ড ৪১ এসএল (গ্লাইফোসেট) আগাছানাশক Gimiround 41 SL Glyphosate Herbicide

জিমিরাউন্ড ৪১ এসএল সকল জমির সকল আগাছা দমনে ব্যবহার হয়, এটি একটি অনির্বাচিত আগাছা নাশক । এই আগাছা-নাশক মূলত খোলা-মাঠ,পড়ে থাকা জমি,ফসল সংগ্রহের পর জমির আগাছা-দমন৷ বয়স্ক ফল বাগান, আমবাগানে জিমিরাউন্ড ৪১ এসএল ব্যাপকভাবে ব্যবহার হয়।
  • ১০০ এমএল

জিমিরাউন্ড

জিমিরাউন্ড ৪১ এস এল একটি গ্লাইফোসেট (glyphosate) সমৃদ্ধ স্পর্শক ও অন্তর্বাহী সর্বোপরি আগাছানাশক। 

জিমিরাউন্ড ৪১ এস এল এর ভিতরে আছে গ্লাইফোসেট (glyphosate) যা আগাছানাশক বা ঘাস নাশক হিসেবে কাজ করে। এটি খালি মাঠ অথবা পরিত্যক্ত জমিতে আগাছা, ঘাস পরিষ্কারের জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয়ে থাকে। 

উপকারিতা

  • সকল আগাছা নিয়ন্ত্রণ: জিমিরাউন্ড ৪১ এসএল বা গ্লাইফোসেট বিভিন্ন ধরনের একবীজপত্রী ও দ্বিবীজপত্রী আগাছা, এমনকি কঠিন ও বহুবর্ষজীবী আগাছা দমনে অত্যন্ত কার্যকর।
  • ব্যাপক ব্যবহার: এটি ফল বাগান, পরিত্যক্ত জমি, গ্লাইফোসেট-সহিষ্ণু ফসলের জমিতে ব্যবহার করা যায়।
  • লাঙল বাদে চাষ: সকল প্রকার আগাছা দমন হয় এইজ জন্য ফসল রোপণের পূর্বে আগাছা দমনের জন্য বাড়তি চাষ দেওয়া বা লাঙল দেওয়ায় প্রয়োজন হয় না। 
  • আগাছার বীজ নির্মূল: এর ব্যবহারে ভাদাইল ঘাসের আগাছার গোড়ার বীজকে নষ্ট করে। 
  • সময় ও খরচ সাশ্রয়: আগাছা দমনে শ্রমিক ও অন্যান্য পদ্ধতির তুলনায় এটি অনেক ক্ষেত্রে সাশ্রয়ী ও সময় বাঁচায়।
  • পরিত্যক্ত জমিতে ব্যবহার: রাস্তা, রেলপথ, শিল্প এলাকা এবং অন্যান্য অকৃষি জমিতে আগাছা নিয়ন্ত্রণে এটি কার্যকর।
  • ফসল উৎপাদন বৃদ্ধি: কার্যকর আগাছা নিয়ন্ত্রণের মাধ্যমে ফসলের বৃদ্ধি ভালো ও ফলন বাড়ে।

তবে, জিমিরাউন্ড ৪১ এসএল বা গ্লাইফোসেট সঠিক মাত্রা অনুযায়ী ব্যবহার করতে হবে, অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে।

ব্যবহারবিধি

      • ফসল: খোলা মাঠ,পরিত্যক্ত জমি,ফলের বাগান,সহ কচুড়ি পানা নির্মূলে ব্যবহার করা হয়। 
      • আগাছা: শ্যামা ,ক্ষুদে শ্যামা, বিরকিনি , দূর্বা (Poaceae etc), শুষনি (waterclover), চেচড়া,ভাদাইল ঘাস (Java grass), কচুরিপানা (Water hyacinths), বেতো শাক, হলদে মুথা সহ বিভিন্ন আগাছা ।
      • সময়: জমিতে যখন সম্পূর্ণ ভাবে আগাছা জন্ম নিয়ে যায় তখন এটি ব্যবহার করতে হবে।
      • পদ্ধতি: জিমিরাউন্ড ৪১ এসএল পানির মধ্য মিশিয়ে আগাছার উপর স্প্রে করে ব্যবহার করতে হয়। 

প্রডাক্টের বিস্তারিত

  • মূল উপাদান: গ্লাইফোসেট ৪১% ।
  • প্যাক সাইজ: ১০০ মিলি, ১ লিটার ।
  • বাজারজাতকারী কোম্পানি: জিএমই এগ্রো লিমিটেড (GME Agro Limited)

প্রয়োগমাত্রা

জমি

১ লিটার পানির জন্য

পরিত্যাক্ত জমির আগাছা

১০ মিলি

বড়ো গাছা বা বড গাছ

২৫ মিলি



Add a review
Chat with us