ম্যানসার ছত্রাকনাশক
(ম্যানকোজেব ৬৩% + কার্বেন্ডাজিম ১২%)
ম্যানসার ৭৫ ডব্লিউপি একটি উন্নত মানের যোজক ছত্রাকনাশক। এতে দুটি শক্তিশালী উপাদান একসঙ্গে কাজ করে – কার্বেনডাজিম গাছের ভিতরে ঢুকে ছত্রাক দমন করে (সিস্টেমিক) এবং ম্যানকোজেব গাছের বাইরের অংশে শক্ত আবরণ তৈরি করে নতুন ছত্রাকের আক্রমণ প্রতিরোধ করে (স্পর্শক ও অন্তর্বাহী এবং প্রতিরক্ষামূলক)।
- ম্যানসার ছত্রাকনাশক যা ফসলকে ছত্রাক, পচা, পাতা ঝলসানো, কান্ড পচা, মরিচা রোগ, ব্লাস্ট, লিফ স্পট, পাউডারি মিলডিউ – এই সব মারাত্মক ছত্রাক বা ফসলের আক্রমণ প্রতিরোধ করে এবং গাছের চিহারা সুদর্শন রাখে।
ম্যানসার -এর উপাদান ও কার্যপদ্ধতি:
ম্যানসার ৭৫ ডব্লিউপি ছত্রাকনাশক এর ভিতরে বিদ্যামান আছে দুইটি উপাদান তা হলো ম্যানকোজেব ৬৩% এবং কার্বেন্ডাজিম ১২%
- ম্যানকোজেব ৬৩% – বাইরে থেকে শক্ত ঢাল তৈরি করে, ছত্রাক ঢুকতেই পারে না (স্পর্শক + অগ্রিম নিরাপত্তা)
- কার্বেনডাজিম ১২% – ভিতর থেকে ছত্রাককে শেষ করে দেয় (সিস্টেমিক অ্যাকশন)
কোন কোন ফসলে দারুণ কাজ করে?
- - ধান (ব্লাস্ট, ব্রাউন স্পট, শীথ ব্লাইট)
- - আলু (লেট ব্লাইট, আর্লি ব্লাইট)
- - টমেটো, বেগুন, মরিচ (লিফ স্পট, ফ্রুট রট, অ্যানথ্রাকনোজ)
- - আম, লিচু, আঙ্গুর (পাউডারি মিলডিউ, অ্যানথ্রাকনোজ)
- - মটরশুটি, চিনাবাদাম (টি (টিক্কা রোগ, কলার রট)
- - পেঁয়াজ-রসুন (পার্পল ব্লচ)
- - গম, ভুট্টা, পাট – সব ফসলেই দুর্দান্ত কাজ!
কীভাবে ব্যবহার করবেন?
- - ১ লিটার পানিতে ২ গ্রাম ম্যানসার মিশিয়ে স্প্রে করুন, অথবা
- - ১০ লিটার পানিতে ২০ গ্রাম (১টা ছোট চামচ ভর্তি)
- - প্রতি বিঘায় লাগবে মাত্র ১০০ গ্রাম ম্যানসার ছত্রাকনাশক প্রয়োজন হয়।
রোগের প্রথম লক্ষণ দেখামাত্র স্প্রে করুন অথবা পরিবেশে ঘন কুয়াশা ও আকাশ মেঘাচ্ছন্ন হলে প্রয়োগ করুন ।
কেন ম্যানসার বেছে নেবেন?
- ✔ ছত্রাককে ভিতর-বাইরে দুদিক থেকে আক্রমণ করে
- ✔প্রথম স্প্রের পর – ১৫-২০ দিন পর্যন্ত ফসলেকে নিরাপত্তা প্রদান করতে পারে।
- ✔ ফসলের পাতা সবুজ থাকে, ফলন অনেক বাড়ে
প্রডাক্টের বিস্তারিত
- প্রডাক্ট এর নাম: ম্যানসার ৭৫ ডব্লিউপি
- প্যাক সাইজ: ১০০ গ্রাম, ৫০০ গ্রাম, ১ কেজি
- মূল উপাদান: ম্যানকোজেব ৬৩% + কার্বেন্ডাজিম ১২%
- রেজিস্ট্রেশন নং: AP-5099
- প্রস্তুত কারী কোম্পানি: UPL লিমিটেড, ভারত
- বাজারজাতকারী কোম্পানি: রাইসকো ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড
- বাংলাদেশের পরিবেশক: সেতু পেস্টিসাইড লিমিটেড
প্রয়োগ মাত্রা
|
ফসল |
সমস্যা |
১ লিটার পানির জন্য |
৩৩ শতাং জমির জন্য |
|
শাক ও সবজি জাতীয় ফসল |
পাতায় স্পট, পাতার কিনারা পোড়া, পাউডারি মিউডিউ ইত্যাদি |
২.৫ গ্রাম |
১০০ গ্রাম |