কৃষি ঘর | Krishi Gor এখানে উদ্ভিদ ও কৃষি প্রয়োজনীয় পণ্য বিক্রয় ও ফসলের বিভিন্ন সমস্যার সঠিক পরামর্শ প্রদান করা হয়
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

মর্টার ৪৮ ইসি কীটনাশক (ক্লোরপাইরিফস)

মর্টার ৪৮ ইসি (Mortar 48 EC) একটি ব্রড-স্পেকট্রাম কীটনাশক, যা কৃষি ক্ষেত্রে বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়। মর্টার ৪৮ ইসি এর মূল উপাদান হলো ক্লোরপাইরিফস ৪৮%। এটি অর্গানোফসফেট গ্রুপের কীটনাশক, যা পোকাকে স্পর্শ, পাকস্থলীয় ও শ্বাসে বিষক্রিয়া করে পোকা দমন করে। মর্টার ৪৮ ইসি বিশেষ করে জাব পোকা যেমন: কালো জাব পোকা (black aphid), বাদাম জাব, সাদা মাছি, মিলি বাগ সহ প্রাই সকল চোষক ও চিবানো খাওয়া পোকার বিরুদ্ধে খুবই কার্যকর। এটি প্রয়োগে খুব দ্রুত নকডাউন প্রদান করে মানে দ্রুত পোকা দমন করে অনেক দীর্ঘদিন ধরে কাজ করে, এমন কি মর্টার ৪৮ ইসি মাটির নিচের পোকার বিরুদ্ধেও বিশেষভাবে উপযোগী।


Product Details

  • প্রোডাক্ট এর নাম: মর্টার ৪৮ ইসি (Morter 48 EC)
  • প্যাকেট সাইজ: ৫০ মিলি, ১০০ মিলি, ৪০০ মিলি
  • মূল উপাদান: ক্লোরপাইরিফস ৪৮%
  • বাজারজাতকারী কোম্পানি: ন্যাশনাল এগ্রিকেয়ার (National AgriCare)
  • Keyword: মরটার, মটার কীটনাশক, মোটার, মোর্টার, Motar 48ec, mo tar, 48Ec, morter 48 ec, mortar, mutor 48ec, moter 48ec
  • ১০০ মিলি
  • ৪০০ মিলি

মর্টার ৪৮ ইসি কীটনাশক

মর্টার ৪৮ ইসি (Mortar 48 EC) একটি বহুমুখী অর্গানোফসফরাস গ্রুপের কীটনাশক, যা স্পর্শক, পাকস্থলীয় ও শ্বাসরোধী ক্রিয়ার মাধ্যমে পোকামাকড় দমন করে।মর্টার ৪৮ ইসি এর প্রতি লিটারে ৪৮০ গ্রাম সক্রিয় উপাদান ক্লোরপাইরিফস থাকে। এটি পোকার স্নায়ুতন্ত্রে কোলিনেস্টেরেজ এনজাইম বাধা দিয়ে পক্ষাঘাত ও মৃত্যু ঘটায়। এছাড়াও এই কীটনাশক এর কার্যকরিতা মাটিতে দীর্ঘস্থায়ী থাকায় মাটির নিচের পোকা দমনে অত্যন্ত কার্যকর।এটি খুব কম মাত্রায়ও দ্রুত ফলাফল দেখা যায় এবং পরিবেশে উচ্চ তাপমাত্রায় কার্যকারিতা বাড়ে।

মর্টার ৪৮ ইসি এর কার্যপদ্ধতি

মর্টার এর মধ্য বিদ্যমান আছে ক্লোরপাইরিফস কীটনাশক, এর কার্যপদ্ধতি নিচে দেওয়া হলো:

  • ক্লোরপাইরিফস (৪৮%): অর্গানোফসফেট গ্রুপের কীটনাশক। পোকার নার্ভাস সিস্টেম অকেজো করে দ্রুত মৃত্যু ঘটায়। চোষা, চিবানো, মাটির নিচের এবং লুকানো পোকার বিরুদ্ধে কার্যকর। এটি IPM (Integrated Pest Management) এর জন্য উপযোগী।

মর্টার ৪৮ ইসি দিয়ে যে পোকা নিধন হবে?

মর্টার ৪৮ ইসি বিভিন্ন চোষা, চিবানো এবং মাটির নিচের পোকার বিরুদ্ধে কার্যকর। প্রধান যে পোকাগুলি দমন হবে করে যেমন:

  • জাব পোকা / কালো জাব পোকা (Aphids / Black Aphids)
  • পাতা হপার / ব্রাউন প্ল্যান্ট হপার (Leafhoppers / BPH)
  • সাদা মাছি (Whiteflies)
  • থ্রিপস (Thrips)
  • ছাতরা পোকা (Mealy Bug)
  • মাজরা পোকা (Stem borers)
  • লেদা পোকা / আর্মি ওয়ার্ম (Armyworms / Caterpillars)
  • কাটুই পোকা (Cutworms)
  • বিটল / গুবরে পোকা (Beetles)
  • ফল ও ডগা ছিদ্রকারী পোকা (Shoot & Fruit borers)
  • হেয়ারি ক্যাটারপিলার (Hairy caterpillars)
  • টার্মাইট / উই পোকা (Termites) – মাটিতে প্রয়োগে বিশেষ কার্যকর
  • অন্যান্য: ডায়মন্ড ব্যাক মথ, ফ্রুট ফ্লাই ইত্যাদি।

যে সব ফসলে স্প্রে করা যায়

এই কীটনাশক পাতায় স্প্রে বা মাটিতে প্রয়োগের জন্য উপযোগী। প্রধান ফসলসমূহ:

  • শিম (Bean) – জাব পোকা দমনে
  • বেগুন (Brinjal) – শুট ও ফ্রুট বোরার
  • ধান (Rice) – মাজরা, BPH, লেদা পোকা
  • মসুর () - কালো জাব পোকা
  • পেয়ারা () - লেদা পোকাম, মিলি বাগ,  কালো জাব ইত্যাদি
  • পাট (Jute) – হেয়ারি ক্যাটারপিলার
  • এছাড়াও আলু, টমেটো, সবজি, তুলা, আখ, চা ইত্যাদি যেখানে চোষা বা মাটির পোকার সমস্যা হয়।

ব্যবহারবিধি

  • প্রয়োগ পদ্ধতি: মর্টার ৪৮ ইসি পানিতে মিশিয়ে পাতায় স্প্রে করুন মাটির পোকা দমনের জন্য মাটিতে ছিটিয়ে দিন।
  • মাত্রা: মর্টার ৪৮ ইসি সাধারণত ১ মিলি প্রতি লিটার পানিতে উদ্ভিদের পাতা ও গায়ে স্প্রে করতে হয়। তবে পোকার মাত্রা ও ফসলের ভিন্নতায় প্রয়োগ মাত্রা ভিন্নভিন্ন হতে পারে।
  • সতর্কতা! মর্টার ৪৮ ইসি ক্ষারীয় পদার্থের সাথে মিশ্রিত করবেন না। মৌমাছি, রেশম পোকা, মাছ, চিংড়ি ও জলজ জীবের প্রতি অত্যন্ত বিষাক্ত। ফুল ফোটার সময়, মৌচাকে বা জলাশয়ের কাছে প্রয়োগ করবেন না।

প্রোডাক্ট এর বিস্তারিত

  • প্রোডাক্ট এর নাম: মর্টার ৪৮ ইসি (Morter 48 EC)
  • প্যাকেট সাইজ: ৫০ মিলি, ১০০ মিলি, ৪০০ মিলি
  • মূল উপাদান: ক্লোরপাইরিফস ৪৮%
  • বাজারজাতকারী কোম্পানি: ন্যাশনাল এগ্রিকেয়ার (National AgriCare)

প্রয়োগ মাত্রা

ফসল

পোকা

১ লিটার পানিতে

শিম

জাব পোকা

১ মিলি

মসুর

জাব পোকা

১ মিলি

পেয়ারা

জাব পোকা

১ মিলি



Add a review