কৃষি ঘর ডটকম | Krishi Ghor | Krishi Gor এখানে উদ্ভিদ ও কৃষি প্রয়োজনীয় পণ্য বিক্রয় ও ফসলের বিভিন্ন সমস্যার সঠিক পরামর্শ প্রদান করা হয়
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

এনেছি গোল্ড (নাইট্রোজেন + ফসফেট + পটাশিয়াম + জিংক + আয়রণ + ম্যাঙ্গানিজ) NAC Gold Plant Micro Nutrition

এনেছি গোল্ড একটি সুষম সার যেখানে আছে নাইট্রোজেন, ফসফেট, পটাশিয়াম, জিংক, আয়রণ ও ম্যাঙ্গানিজ। এটি ফসলের দ্রুত বৃদ্ধি, শিকড় শক্তিশালীকরণ, ফলন বৃদ্ধি ও মান উন্নত করতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, গাছকে সবুজ রাখে এবং মাটির উর্বরতা উন্নত করে। কৃষকরা বেশি ফলন ও ভালো মানের ফসল পায়।

    প্রডাক্টের নাম: এনেছি গোল্ড

    প্যাকেট সাইজ: ১০০ মিলি

    মূল উপাদান: নাইট্রোজেন ১২.৫-১৩.৫% ফসফেট ০.২- ০.৩% পটাশিয়াম ১.৫৬-২% জিংক ২২.৩-২৫ পিপিএম আয়রণ ৮০-৯০ পিপিএম ম্যাঙ্গানিজ ২৮-৩০ পিপিএম জৈব উপাদান

    বাজারজাতকারী কোম্পানি: ন্যাশনাল এগ্রিকেয়ার ইমপোর্ট এন্ড এক্সপোর্ট লিঃ

    keyword: এনেসি গোল্ড, NPKS, অনুক্ষাদ্য naci gold, micronutrient, nace gold

  • ১০০ মিলি

এনেছি গোল্ড

এনেছি গোল্ড একটি উন্নত মানের তরল সার যা উদ্ভিদের প্রাই সকল প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি পূরণে কার্যকরভাবে সহায়তা করে এটি ব্যবহারে ফলে কিছু কিছু ফসলে ৭০ শতাংশ ফলন বৃদ্ধি হতে পারে। এর মধ্য রয়েছে নাইট্রোজেন, ফসফেট, পটাশিয়াম, জিংক, আয়রণ, ম্যাঙ্গানিজ, জৈব উপাদান যা ফসলের গুণগত মান বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নয়ন এবং ফলন উৎপাদন বাড়াতে সহায়ক।

এনেছি গোল্ডের উপাদান সমূহ ও তাদের ভূমিকা:

      • নাইট্রোজেন (১২%):
        উদ্ভিদের পাতা ও সবুজ অংশের বৃদ্ধি নিশ্চিত করে। নাইট্রোজেনের সরবরাহে গাছ থাকে সতেজ ও সবল।
      • ফসফেট (০.৩%):
        মূল বৃদ্ধিতে সাহায্য করে এবং ফুল ও ফল ধরার প্রক্রিয়াকে গতিশীল করে।
      • পটাশিয়াম (২%):
        ফল গঠনে সহায়তা করে, গাছকে রোগ প্রতিরোধী করে তোলে এবং পানি ব্যবস্থাপনা উন্নত করে।
      • জিংক (২২ পিপিএম):
        এনজাইম ও হরমোন সক্রিয় করতে সাহায্য করে, যা ফুল ও ফলের সংখ্যাবৃদ্ধিতে কার্যকর।
      • আয়রণ / লোহা (৮০ পিপিএম):
        পাতাকে সবুজ রাখে, ক্লোরোফিল তৈরিতে গুরুত্বপূর্ণ এবং সালোকসংশ্লেষণ বাড়ায়।
      • ম্যাঙ্গানিজ (৩০ পিপিএম):
        উদ্ভিদের ভিতরের পুষ্টি শোষণ ও ব্যবহার প্রক্রিয়াকে সহজ করে, সালোকসংশ্লেষণ উন্নত করে।
      • জৈব উপাদান (১৮%):
        মাটির স্বাস্থ্য ভালো রাখে, মাটির মাইক্রোঅর্গানিজম সক্রিয় করে এবং সারগুলোর কার্যকারিতা বৃদ্ধি করে।

চাষিরা কেন এনেছি গোল্ড ব্যবহার করবেন?

      • ফসলের দ্রুত বৃদ্ধি ও শক্তিশালী গঠন করতে।
      • পাতার সবুজ ও ফলন বৃদ্ধিতে।
      • মাটির উর্বরতা ও স্বাস্থ্য রক্ষা করতে।
      • গাছকে রোগ প্রতিরোধী করতে।
      • ফল, ফুল ও শাকসবজির গুণগত মান উন্নয়ন ও ফলের ন্যাচাল কালার ও সাদ বৃদ্ধিতে।
      • ফুল ও ফলের ওজন ও আকার বৃদ্ধিতে।
      • বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি দূর করতে।

ফসল:

ধান, গম, ভুট্টা, সবজি, আলু, টমেটো, ফুল, ফল, ডাল ইত্যাদি প্রায় সব ধরনের ফসলেই ব্যবহারযোগ্য।

ব্যবহারবিধি:

      • সময়: উদ্ভিদের বয়স ও ধরণ অনুযায়ী স্প্রে প্রয়োগ করতে হবে। সকাল বা বিকেলে প্রয়োগ করাই উত্তম।
      • পদ্ধতি: এনেছি গোল্ড ফসলের উপর স্প্রে অথবা সেচের পর মাটিতে প্রয়োগ করা যাই। তবে ফসলের উপর স্প্রে পদ্ধতির মাধ্যমে প্রয়োগ করলে ভালো রেজাল্ট পাওয়া যাই।

প্রোডাক্ট এর বিস্তারিত:

      • প্রডাক্টের নাম: এনেছি গোল্ড
      • প্যাকেট সাইজ: ১০০ মিলি
      • মূল উপাদান: নাইট্রোজেন ১২% ফসফেট ০.৩% পটাশিয়াম ২% জিংক ২২ পিপিএম আয়রণ ৮০ পিপিএম ম্যাঙ্গানিজ ৩০ পিপিএম জৈব উপাদান ১৮% 
      • বাজারজাতকারী কোম্পানি: ন্যাশনাল এগ্রিকেয়ার ইমপোর্ট এন্ড এক্সপোর্ট লিঃ

প্রয়োগমাত্রা:

প্রতি লিটার পানিতে ১.৫ - ২.৫ মিলি হারে এনেছি-গোল্ড মিশিয়ে ফসলের উপর স্প্রের মাধ্যমে প্রয়োগ করতে হয়।

ফসল

১ লিটার পানির জন্য

ধান

১.৫ - ২ মিলি

পটল

২ মিলি

টমেটো

১.৫ মিলি

মরিচ

২ মিলি

 

Add a review
Chat with us